Monday, June 1, 2026
HomeScrollফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির

ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির

কলকাতা: সোমবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। আর শুরুর দিন থেকেই সরব বিরোধী দল বিজেপি। তিন দিনের পর চতুর্থ দিনও বিধানসভা থেকে ওয়াক আউট বিরোধীদের।

কিন্তু কেন ?

আরও পড়ুন: হিন্দু ধর্মকে রক্ষা করবে তৃণমূলই, বিধানসভায় বললেন মমতা

পদ্ম শিবির কর্মীদের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে হুমকি দেওয়া হয়েছে শাসকদলের বিধায়ক হুমায়ুন কবীর এবং সিদ্দিকুল্লা চৌধুরী। আর এতে শুধুমাত্র বিরোধী দলনেতা বা বিরোধী দলই ভীত নয়, সারা রাজ্যের সাধারণ মানুষ ভীত।

আর এই বিষয় নিয়ে এদিন বিধানসভার অধ্যক্ষর দৃষ্টি আকর্ষণ করতে চান বিজেপির বিধায়করা। কিন্তু অধ্যক্ষ এই বিষয়ে কোন আলোচনা করতে দেননি। আর এই অভিযোগকে সামনে রেখে আজ ফের বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। আর জার জেরে বিধানসভা সাক্ষী থাকল পরপর চার দিন বিরোধীদের ওয়াকআউটের।

বুধবার মুখ্যমন্ত্রী ভাষণে শুরু থেকে বেশ আক্রমণাত্মক ছিলেন। মঙ্গলবার বিধানসভায় সামনে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলে দেব’ এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করেন। এদিকে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। তখন মমতা বলেন, গতকালের বিবৃতি আমি শুনেছি। চেয়ারটা সবার, কারও কিছু বলার থাকলে আমি বসে শুনব। আমার কথা ওরা শুনবে না, শ্লোগান তুলবেন, চিৎকার করবেন, এটা গণতন্ত্র নয়। আমি গণতন্ত্রকে সন্মান করি।
শুভেন্দুর মন্তব্যের প্রসঙ্গে মমতা বলেন, ‘ধর্মের নামে জালিয়াতি করবেন না। বিজেপি নয়, হিন্দু ধর্মকে রক্ষা করবে তৃণমূল। বিরোধী দল মানেই বিধানসভার মধ্যে রোজ ভাঙচুর হতে দেব না আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। এখানে সবাই নিজের ধর্মাচরণ করেন। সব থেকে বড় ধর্ম মানবিকতা। আপনাদের হিন্দু ধর্ম রামকৃষ্ণ – বিবেকানন্দের ধর্ম নয়। এটা রাজ্যকে ভয়ানক দিকে নিয়ে যাচ্ছে।আপনারা জানেন না বাংলাদেশের কত হিন্দুকে আমরা আশ্রয় দিয়েছি?

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO