Friday, April 17, 2026
HomeScrollমেয়াদ বাড়ল, মণিপুর সহ নাগাল্যান্ড ও অরুণাচলে আরও ৬ মাস লাগু আফস্পা

মেয়াদ বাড়ল, মণিপুর সহ নাগাল্যান্ড ও অরুণাচলে আরও ৬ মাস লাগু আফস্পা

ওয়েবডেস্ক: উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কেন্দ্রের বিতর্কিত আইন আফস্পা (AFSPA) লাগু হয়েছিল মণিপুরে (Manipur)। আইনের মেয়াদ বাড়ানো হল। আরও ৬ মাস লাগু থাকবে এই আইন। তিনটি জেলায় এই আইন বলবৎ থাকার সময়সীমা বাড়ানো হল।

এই রাজ্যগুলি মণিপুর (Manipur), নাগাল্যান্ড Nagaland) ও অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)।  আরও ছয় মাসের জন্য এই রাজ্যগুলিতে এই বিতর্কিত আইন বলবৎ থাকবে। চলতি বছরের ১ এপ্রিল থেকে এই নয়া নির্দেশিকা শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রক  নিরাপত্তার কারণে এই আইনের মেয়াদ বাড়ানোর কথা উল্লেখ করেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম আরএসএস সদর দফতরে মোদি

মণিপুর:

মণিপুরে, ১৩টি নির্দিষ্ট থানার এখতিয়ার বাদ দিয়ে সমগ্র রাজ্যে AFSPA সম্প্রসারিত করা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাগাল্যান্ড:  নাগাল্যান্ডে আট জেলায় আফস্পার সময় সীমা বাড়ানো হয়েছে। এই জেলাগুলি হল দিমাপুর, নিউল্যান্ড, নিউল্যান্ড, চুমুকেডিমা, সোম, কিফিরে, নকলাক, ফেক এবং পেরেন। এছাড়াও ২১ টি থানা সহ আরও পাঁচটি জেলায় আরও ৬ মাস এই আইনের আওতায় থাকবে। আইনের ৩ ধারার অধীনে এই এলাকাগুলিকে ‘অশান্ত’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

অরুণাচল প্রদেশ: অরুণাচল প্রদেশে আফস্পার আওতয় থাকবে তিরাপ, চ্যাংল্যাং, লংডিং। নামসাই জেলার নামসাই, মহাদেবপুর এবং চৌখাম থানার আওতাধীন এলাকায় এই আইন কার্যকর করা হবে।

উল্লেখ্য, অশান্তি কবলিত মণিপুরে গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি হয়। তার পরেই অশান্তি অব্যাহত এই পাহাড়ি রাজ্যটিতে।

AFSPA কি? সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন। এই আইনে সেনাবাহিনীকে “অশান্ত এলাকা” হিসাবে ঘোষণা করা হয়েছে এমন যেকোনও জায়গায় অবাধে কাজ করার জন্য ব্যাপক ক্ষমতা দেয়। যে এলাকায় AFSPA বলবৎ আছে সেখানে কোনও সামরিক কর্মীকে কেন্দ্রের অনুমতি ছাড়া বিচার করা যাবে না।

 

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor