Tuesday, March 17, 2026
Homeকালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচন, দেখুন সরাসরি

কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচন, দেখুন সরাসরি

ওয়েবডেস্ক- আজ কালীগঞ্জে উপ নির্বাচন (Kaligunge By Election)। এই আসনে ত্রিমুখী লড়াই চলছে।  বলা যেতে পারে, ২০২৬ বিধানসভা নির্বাচনের (2026 Assemble Election) আগে আজকের এই উপনির্বাচন রাজনৈতিক দলগুলির কাছে অ্যাসিড টেস্ট। এই আসনে ত্রিমুখী লড়াই চলছে।

এই নির্বাচনের অন্যতম আকর্ষণ তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahmed)।  আলিফা প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা। বাবার প্রয়াণের পরেই শূন্য হয়ে পড়ে কালীগঞ্জ বিধানসভার আসনটি। বাবার আসনে আলিফাকে প্রার্থী করেছে তৃণমূল। দীর্ঘদিন বাবার রাজনৈতিক জীবনের কাজ তাঁর চোখের সামনে থেকে দেখা। নিজেও রাজনৈতিকভাবে অভিজ্ঞ। কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য ছিলেন আলিফা। এবার দলীয় প্রতীকে উপ নিবার্চনে লড়াই করবেন তিনি। সেইসঙ্গে বিজেপি ও কংগ্রেস সমর্থিত বাম তিন দলই তাঁদের প্রার্থী দিয়েছেন।

কালীগঞ্জ ব্লকের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা -১৫। তবে  বিধানসভার নিরিখে ১৩ টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে। এই ১৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১ টি শাসক দলের দখলে আছে, দুটি বিরোধীদের। বিজেপির ১, সিপিএমর ১। কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন ৪৫। তার মধ্যে তৃণমূলের দখলে ৩৮, সিপিএমের ৫ ও বিজেপির ২টি।

আরও পড়ুন- ভোটে জিততে প্রথম প্রায়োরিটি কী? জানিয়ে দিলেন আলিফা

২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটের সংখ্যা অনেকটাই কমেছে। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উপ নির্বাচন শাসক-বিরোধী উভয়পক্ষের কাছেই যুধুধান লড়াই।

মোট ৩০৯ টি বুথে আড়াই লক্ষেরও বেশি ভোটার ভোটদান করবে। মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৪। পুরুষ ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৬০৮। মহিলা ভোটার ১ লক্ষ ২৩ হাজার ২৮২। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন। মোট ১৬২টি ভোট গ্রহণ কেন্দ্রে ৩০৯ টি বুথে ভোটগ্রহণ চলবে। ২৩ জুন ভোট গণনা।

দেখুন ভিডিও-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88