Saturday, June 20, 2026
Homeকালীগঞ্জে ভোট চলছে, দেখুন কী অবস্থা

কালীগঞ্জে ভোট চলছে, দেখুন কী অবস্থা

ওয়েবডেস্ক- ২০২৬ -এর বিধানসভা নির্বাচনের (2026 Assemble Election) আগেই ভোটের দামামা বেজে উঠেছে। আজ কড়া নিরাপত্তায় শুরু নদিয়া (Nadia) কালীগঞ্জে উপ নির্বাচন (Kaligunge By Election)। বৃষ্টির মধ্যেই শুরু হয়েছে ভোট পর্ব। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সন্ধ্যে ছ’টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ পর্ব। আগামী ২৩ জুন এই উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। মোট ৩০৯ টি বুথে আড়াই লক্ষেরও বেশি ভোটার ভোটদান করবে।

কালীগঞ্জে ত্রিমুখী লড়াই। নদিয়ার কালীগঞ্জে তৃণমূল বিধায়ক মারা যাওয়ার পর এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে অন্যতম প্রার্থীর তৃণমূলের আলিফা আহমেদ (Alifa Ahmed)। ২০১১ ও ২০২১-এর বিধানসভা ভোটে কালীগঞ্জ দখল করেছিল তৃণমূল। ২০২৪-এর লোকসভা ভোটের ফলের নিরিখেও এই কেন্দ্রে এগিয়ে শাসক দল। এবার সকলের নজরই আলিফার দিকে। জয় নিয়ে আশাবাদি বলেই জানিয়েছেন আলিফা। সেইসঙ্গে বিজেপি ও কংগ্রেস সমর্থিত বাম তিন দলই তাঁদের প্রার্থী দিয়েছেন।

আরও পড়ুন- ভোটে জিততে প্রথম প্রায়োরিটি কী? জানিয়ে দিলেন আলিফা

কড়া নিরাপত্তায় ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কালীগঞ্জে বুথের ভিতরে ও বাইরে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাও করা হয়েছে। নির্বাচনে নিরাপত্তায় রয়েছে এনসিসি ক্যাডেট ও স্কাউট। এই বারই প্রথম ভোটে রাজ্য পুলিশের পরিবর্তে থাকছে এনসিসি ক্যাডেট ও স্কাউট।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সজাগ নির্বাচন কমিশন (Election Commission)। রয়েছে কুইক রেসপন্স টিম ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ির মাথায় বিশেষ ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটের কাজে তদারকি করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকার দফতর।

দেখুন আরও খবর-

 

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto