Saturday, June 20, 2026
Homeবোলিংয়ে চোটের কোপ, ব্যাটিং বিভাগ মজবুত করে দল সাজাল ইংল্যান্ড

বোলিংয়ে চোটের কোপ, ব্যাটিং বিভাগ মজবুত করে দল সাজাল ইংল্যান্ড

ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে টেস্ট বিশ্বকাপ জিতে ইতিহাস লিখেছে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC 2025-27) নতুন চক্র। ২০২৫-২৭-এর এই চক্রে ভারতীয় দল প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে। শুক্রবার লিডসে শুরু হচ্ছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি (Anderson-Tendulkar Trophy)। যেকোনও সিরিজের ক্ষেত্রে প্রথম ম্যাচ হয় গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে আগেভাগেই নিজেদের রণনীতি স্পষ্ট করে দিল ইংল্যান্ড (England Cricket Team)। ঘোষিত হল ভারতের (India Cricket Team) বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ইংরেজদের দল।

চোটের কারণে যেহেতু মার্ক উড, গ্যাস অ্যাকটিনসন, জফ্রা আর্চারের মতো বোলাররা উপলব্ধ নেই, তাই ইংল্যান্ডের একাদশে ব্যাটিং অর্ডারের উপর জোর দেওয়া হয়েছে। দলের প্রথম সাতজনই ভালোভাবে ব্যাটিং করতে সক্ষম। এদিকে আবার দু’জন বোলিং অলরাউন্ডারকেও রাখা হয়েছে প্রথম একাদশে। লিডসের পিচে ভারতকে হারাতে ব্যাটারদের তালিকা লম্বা করেছে ইংল্যান্ড।

আরও পড়ুন: শচীনের অনুরোধ শুনল ইসিবি, সিরিজে রইল পতৌদির নাম

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে ওপেন করবেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। তিন নম্বরে নামানো হবে অলি পোপকে। কিছুদিন খারাপ ফর্মের কারণে তিন নম্বর পজিশন হারালেও ফের নিজেকে প্রমাণ করে ফিরেছেন সেই জায়গাতেই। চার নম্বরে অভিজ্ঞ জো রুট। পাঁচে হ্যারি ব্রুক। ছয় নম্বরে ব্যাটিং করবেন অধিনায়ক বেন স্টোকস। সাত নম্বরে দেখা যাবে উইকেটরক্ষক জেমি স্মিথকে।

বোলিংয়ের ক্ষেত্রেও ইংল্যান্ড দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রয়েছে। ক্রিস ওকস, ব্রাইডন কার্স এবং জশ টাঙ্গ পেস বিভাগে থাকছেন। সেই সঙ্গে অধিনায়ক বেন স্টোকসও মিডিয়াম পেস বোলিং করতে পারেন। স্পিন বিভাগে থাকছেন শোয়েব বশির। এছাড়াও ইংল্যান্ডের একাধিক ব্যাটার পার্ট টাইম স্পিনারের ভূমিকায় ভালো পারফর্ম করতে সক্ষম।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের একাদশ

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাঙ্গ শোয়েব বশির।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto