Tuesday, July 7, 2026
Homeশনি থেকে সোম বন্ধ থাকবে দুর্গাপুর সেতু

শনি থেকে সোম বন্ধ থাকবে দুর্গাপুর সেতু

ওয়েব ডেস্ক: ৫২ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতার দুর্গাপুর সেতু (Durgapur Bridge)। ফের যানজট বাড়বে চরমে। আজ শনিবার দুপুর ২টো থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু (Bridge)। সেতুটি ডিরোজিও সেতু নামেও পরিচিত। এই সেতু নিউ আলিপুর (New Alipore) এবং চেতলাকে (Chetla) যুক্ত করেছে। এই সেতুটির ভারবহন ক্ষমতার (Load Test) পরীক্ষার জন্য এই দীর্ঘ সময় জুড়ে বন্ধ থাকবে সেতুটি বলে জানিয়েছে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)।

এই লম্বা সময় জুড়ে সেতু বন্ধের কারণে শহর কলকাতার যান চলাচলে সমস্যা হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, উত্তর দিকে যে যানগুলি চলাচল করে সেগুলিকে নিউ আলিপুর (New Alipore) ট্র্যাফিক আইল্যান্ড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, দক্ষিণ দিকে রওনা দেওয়া যানগুলিকে আলিপুর রোড ও গোবিন্দ আঢ্য রোডের ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। বেহালাবাসীর (Behala) জন্য দুর্গাপুর সেতু (Durgapur Bridge) ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তাঁরা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:কসবা কাণ্ডে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি মহিলা কমিশনের

সাউথওয়েস্ট ট্র্যাফিক গার্ডের এক কর্তা জানিয়েছেন, ‘দুর্গাপুর সেতু বন্ধ থাকবে। তবে মাঝেরহাট সেতুতে যান চলাচল স্বাভাবিক থাকবে। অন্যদিকে, যান চলাচল বন্ধ থাকবে ধনধান্য সেতু এবং জিরাট সেতুতেও। যানজট নিয়ন্ত্রণ করার জন্য টালিগঞ্জ সার্কুলার রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।’

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে সেতুটির নীচের বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছিল সেতুর নীচের অংশ। নিরাপত্তার খাতিরে ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল এই সেতুতে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d