Friday, April 10, 2026
HomeScrollখাস কলকাতায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
Woman Rape

খাস কলকাতায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

তদন্তে নেমে শনিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

কলকাতা: খাস কলকাতায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের (Kolkata Deaf Mute Woman Rape) অভিযোগ। শারীরিক প্রতিবন্ধী মহিলাকে বন্দর এলাকায় ধর্ষণের অভিযোগ। শুক্রবার মধ্যরাতে কলকাতার নাদিয়াল থানায় (Nadial Police Station) এই ধর্ষণের অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে শনিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে পোর্ট চত্বরের নাদিয়াল থানা এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। শারীরিক প্রতিবন্ধী এক মহিলাকে ধর্ষণের ঘটনার কথা জানানো হয়েছে। নির্যাতিতার পরিবারের তরফে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, শনিবার সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ অভিযুক্তকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত ব্যাহত হল মেট্রো পরিষেবা!

পুলিশ জানিয়েছে, নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক পরীক্ষা হচ্ছে। শনিবার অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষার পর আদালতে হাজির করানো হবে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে খবর তদন্তকারী সূত্রে। প্রসঙ্গত,শুক্রবার রাতে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকেও গণধর্ষণের অভিযোগ উঠেছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto