Wednesday, July 1, 2026
HomeScrollবুধবারই ফেরানো হচ্ছে আনমোল বিষ্ণোইকে
Anmol Bishnoi

বুধবারই ফেরানো হচ্ছে আনমোল বিষ্ণোইকে

বিষ্ণোই-সহ ২০০ জনকে ভারতে ফেরাল আমেরিকা, ‘মোস্ট ওয়ান্টেড’ আনমোল

নয়াদিল্লি: এনসিপি নেতা বাবা সিদ্দিকির (NCP Leader Baba Siddiqui) হত্যাকাণ্ডে অভিযুক্ত ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ ক্রিমিনাল আনমোল বিষ্ণোইকে দেশে নিয়ে আসা হচ্ছে। লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ভাই কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণোই (Gangster Anmol Bishnoi)। আনমোলকে ভারতে ফেরত পাঠাল আমেরিকা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মঙ্গলবার ২০০ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। সেই তালিকাতেই রয়েছে মোস্ট ওয়ান্টেড আনমোল-সহ আরও দুই অপরাধী।

আনমোলকে যে আমেরিকা থেকে ফেরানো হচ্ছে। মঙ্গলবার এই তথ্য প্রকাশ্যে আনেন বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকি। জিশান কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়ে ছিলেন, যদি তাকে আমেরিকা থেকে তাকে ফিরিয়ে আনা হোক। রাজ্য সরকারের কাছেও আবেদন, তাকে মুম্বইয়ে এনে জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার নিশ্চিত করা হোক।” বুধবারই আনমোলকে দেশে ফেরানো হচ্ছে বলে একটি সূত্রের খবর। যদিও, প্রত্যর্পণের সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে তার পরিবার। আনমোলের ভাই রমেশ বিষ্ণোই জানিয়েছেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে… কিন্তু যদি তাকে ভারতে আনা হয়, তা হলে ভারত সরকারের উচিত তার নিরাপত্তা নিশ্চিত করা। এটাই আমাদের দাবি। আমাদের পরিবার সর্বদা আইন মেনে চলে।’

আরও পড়ুন: জিডিপি নিয়ে আশার বার্তা, দ্বিতীয় ত্রৈমাসিকেই বৃদ্ধি ৭.৫%!

২০২২ সালের মে মাসে গায়ক সিধু মুস ওয়ালার উপর হামলার ঘটনাতেও নাম জড়িয়েছে এই আনমোলের। আনমোল মূলত লরেন্স বিষ্ণোইয়ের প্রধান বিদেশি হ্যান্ডলার হিসেবে কাজ করতেন। তোলাবাজির র‍্যাকেট পরিচালনা করতেন। আনমোল বিষ্ণোইকে মোস্ট ওয়ান্টেড অপরাধী ঘোষণা করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ভারতে তাঁর বিরুদ্ধে কম করে ১৮টি গুরুতর অপরাধ মামলা রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, বাবা সিদ্দিকি খুন, অভিনেতা সলমন খানের বাড়িতে গুলি, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুন। তদন্তকারীদের তরফে জানা যাচ্ছে, চলতি বছরের শুরুতে আনমোলকে আলাস্কায় গ্রেফতার করেছিল মার্কিন গোয়েন্দারা। আমেরিকায় বেআইনিভাবে প্রবেশ করেছিল এই অপরাধী।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO