Wednesday, April 29, 2026
HomeScrollনতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বড় নির্দেশ কমিশনের!
New Voters

নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বড় নির্দেশ কমিশনের!

এর জন্য বাধ্যতামূলক করা হয়েছে ‘ই-সাইন’কে!

ওয়েব ডেস্ক : রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। তার মাঝেই নতুন ভোটারদের নাম তোলা নিয়ে বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। অফলাইন নয়, নতুন ভোটারদের (New Voters) নাম তুলতে হবে অনলাইনেই। সেক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ডকে।

আগামী ৯ ডিসেম্বর এসআইআর (SIR)-এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই নতুন ভোটাররা ফর্ম-৬ পূরণ করতে পারবেন। ভোটার তালিকায় (Voter List) ৮ জানুয়ারি পর্যন্ত নিজেদের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন নতুন ভোটাররা। এর জন্য বাধ্যতামূলক করা হয়েছে ‘ই-সাইন’কে। অর্থাৎ, আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর পাশপাশি অন্যান্য নথিও লাগবে। ২০০২ ভোটার লিস্টে থাকা বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুমার নামও দিতে হবে।

আরও খবর : বঙ্গোপসাগরে ফের তৈরি হল ঘূর্ণিঝড়! প্রভাব পড়বে বাংলায়?

অন্যদিকে, মৃত ভোটারদের (Voters) নাম নতুন খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তার জন্য রাজ্যের সব ইআরওদের মৃত ভোটারদের নামের তালিকা পাঠানো হবে। সেই তালিকা প্রতি বুথে টাঙানো হবে। তবে মৃত ভোটারের তালিকায় থাকা কোনও নাম যদি খসড়া তালিকায় থাকে, সেক্ষেত্রে তাঁকে শুনানিতে ডাকবে কমিশন। কমিশন সূত্রের খবর, তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে মৃত ভোটারের তালিকা আসছে। আর সেই তালিকাগুলিকে ইআরওদের কাছে স্কুটিনি করার জন্য পাঠানো হবে।

জানা যাচ্ছে, এসআইআর (SIR) ফর্ম ৫০ শতাংশের বেশি আপলোড হয়ে গিয়েছে জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও আড়গ্রামে কাজ হয়েছে ৮০ শতাংশে বেশি। তবে উত্তর ও দক্ষিণ কলকাতায় ৬৪ শতাংশ কাজ হয়েছে বলে জানা যাচ্ছে। এই সব কাজ শেষ হওয়ার পরেই আগামী ৪ ডিসেম্বর প্রকাশিত হবে ভোটার তালিকা সংশোধনের খসড়া তালিকা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188