Wednesday, May 13, 2026
HomeScrollফেব্রুয়ারিতে চিংড়িঘাটায় মেট্রোর কাজ চায় রাজ্য, কী জানাল আদালত?
Chingrighata Metro Construction

ফেব্রুয়ারিতে চিংড়িঘাটায় মেট্রোর কাজ চায় রাজ্য, কী জানাল আদালত?

চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে অনিশ্চয়তা, বৈঠকের পরেও সমাধান সূত্র অধরা

কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে মিটিং হলেও চিংড়ি হাটা মেট্রো (Chingrighata Metro Construction) প্রকল্পর সমাধান সূত্র অধরা। থমকে রয়েছে চিংড়িঘাটায় মেট্রোর কাজ। কবে কাজ শুরু হবে এই প্রশ্ন উঠছে। আগামী ফেব্রুয়ারি মাসে রাস্তা বন্ধ করে চিংড়িঘাটা মেট্রো কাজ করা যেতে পারে, প্রস্তাব রাজ্যের।অন্যদিকে রেল বিকাশ নিগম লিমিটেডের (RVNL) দাবি, তিনদিন ট্র্যাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ শেষ করা যাবে।

এদিন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে মামলার শুনানি হয়। হাইকোর্টের নির্দেশে গত ১৭ ডিসেম্বর সব পক্ষ দ্বিতীয় বৈঠকে বসেছিল। সেই বৈঠকে অবশ্য কোনও রফাসূত্র পাওয়া যায়নি। আরবিএনএল শাক্য সেন আদালতে বলেন, রাজ্যের প্রস্তাব আগামী ফেব্রুয়ারি মাসে চিংড়িঘাটা মেট্রো কাজ হোক। আমরা চাইছি সেটা জানুয়ারি মাসে হোক।

আরও পড়ুন: শতদ্রুর বাড়িতে তল্লাশি, মেসির শোয়ে কালো টাকা!

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, কাজ করতেই হবে। কলকাতা পুলিশ বলছে যে ফেব্রুয়ারি মাসে করা সম্ভব সেটার জন্যে কেন RVNL অপেক্ষা করছে না!গঙ্গাসাগর উৎসব তার প্রধান কারণ। শুক্রবার রাজ্যের এডভোকেট জেনারেল এজলাসে জানান,মেট্রোর দাবি দীর্ঘদিন ধরে রাজ্যের অসহযোগিতার ফলে এই কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।আদালতের নির্দেশ, ফের বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে হবে ফেব্রুয়ারি বদলে জানুয়ারি মাসে ট্রাফিক বন্ধ করে মেট্রো কাজ করা সম্ভব কিনা! আগামী সোমবার ফের শুনানি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto