Tuesday, March 24, 2026
HomeScrollফের যান্ত্রিক ত্রুটি! অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান
Air India

ফের যান্ত্রিক ত্রুটি! অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান

উড়ানের পর ইঞ্জিনে হঠাৎ কমে যায় তেলের চাপ!

ওয়েব ডেস্ক : ফের বিপত্তি এয়ার ইন্ডিয়া বিমানে (Air India)। উড়ানের পর ইঞ্জিনে হঠাৎ কমে গেল তেলের চাপ। এর জেরে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বিমানটিকে দিল্লিতে (Delhi) নামানো হয়। তবে প্রশ্ন উঠছে, এয়ার ইন্ডিয়ার বিমানে এমন যাত্রিক ত্রুটির ঘটনা কেন বার বার দেখা যাচ্ছে? কেন সংস্থার তরফে কোনও রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সোমবার ভোর ৩টে ২০ নাগাদ দিল্লি থেকে মুম্বই পর্যন্ত ওড়ে এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Plane)। কিন্তু কিছুক্ষণ পরেই বিমানের ডান দিকের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। তেল কমতে থাকে বিমানের ইঞ্জিন থেকে। সেই তেলের পরিমান একসময় শূন্যে নেমে আসে। এমন পরিস্থিতির মধ্যে বিমানটিকে আবার দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। তার পরে যাত্রীদেরকে অন্য বিমানে করে মুম্বই পাঠানো হয়।

আরও খবর : ইউক্রেন যুদ্ধে মৃত্যু হয়েছে ২৬ ভারতীয়র! জানাল কেন্দ্র

এই গোটা ঘটনায় যাত্রীদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। কেন বার বার এমন যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ার বিমানে দেখা যাচ্ছে? তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়ার বিশাখাপত্তনমগামী বিমান বাতিল হয়। সেখানেও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। সেই বিমানে প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নায়ডু, অন্ধ্রপ্রদেশের কৃষিমন্ত্রী কে আটচেনাইডুর মতো ব্যক্তিত্বরা ছিলেন।

অন্যদিকে, ছয় মাস আগে আহমেদাবাদে ঘটে গিয়েছিল ভয়াবহ ঘটনা। ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। মৃত্যু হয়েছিল ২৬০ জনের। তবে এই দুর্ঘটনার আসল কারণ কী? সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, বিমান যখন আকাশে ওড়ার জন্য যখন গতি পাচ্ছিল, তখন ইঞ্জিনের জ্বালানি ‘কাটঅফ’ মুডে চলে গিয়েছিল। সেই রিপোর্টে দুর্ঘটনার জন্য পাইলটদের দিকেই আঙুল তোলা হয়েছিল। তবে সেই রিপোর্টের প্রতিবাদ করেছিলেন অনেকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot