কলকাতা: বড়দিনে (Christmas 2025) কলকাতায় (Kolkata) সাজ সাজ রব। তার কেন্দ্রবিন্দু পার্ক স্ট্রিট (Park Street)। সকাল থেকেই ভিড় জমছে এই এলাকায়, আর সেই ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট স্টেশনে গেট ব্যবস্থায় বদল আনা হয়েছে। গেট নম্বর ২ (ময়দান দিক) দিয়ে যাত্রীরা বেরোতে পারবেন, গেট নম্বর ৩ দিয়ে হবে প্রবেশ। ইন্ডিয়ান মিউজিয়াম, মেয়ো রোড ও কিড স্ট্রিট সংলগ্ন গেটগুলি শুধুই এক্সিট হিসেবে ব্যবহার করা যাবে, আর গেট নম্বর ৪ সম্পূর্ণ বন্ধ থাকবে। ময়দান স্টেশনের ক্ষেত্রেও নির্দিষ্ট গেট এন্ট্রি ও এক্সিটের জন্য চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন: বড়দিনের বিকেলে কোন রাস্তায় জ্যামে আটকে পড়ায় ভয় কম?
ভিড়ের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবাও। ব্লু লাইনে সকাল ৬টা ৫০ মিনিট থেকেই পরিষেবা শুরু হয়েছে। রাতে বাড়তি পরিষেবা মিলবে—শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে, দক্ষিণেশ্বর থেকে রাত ১০টা ২৩ মিনিটে। এ দিন ব্লু লাইনে মোট ২২৪টি মেট্রো চলবে। দুপুর থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো।
গ্রিন লাইনেও বিশেষ ব্যবস্থা। এ দিন মোট ২১০টি মেট্রো চলবে এই রুটে। রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত অতিরিক্ত মেট্রো চালানো হবে। গ্রিন লাইনে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। তবে যারা গাড়িতে ফিরবেন, তাঁদের আগেভাগে বেরোনোর পরামর্শ—কারণ বড়দিনের ভিড়ে জ্যামের আশঙ্কা থাকছেই।
দেখুন আরও খবর:







