Wednesday, July 8, 2026
HomeScrollওবিসি সার্টিফিকেট এসআইআরে ব্যবহার করা যাবে না, নির্দেশ কমিশনের
Election Commission

ওবিসি সার্টিফিকেট এসআইআরে ব্যবহার করা যাবে না, নির্দেশ কমিশনের

কমিশনকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় হাইকোর্ট

কলকাতা: রাজ্যজুড়ে চলছে এসআইআরের শুনানিপর্ব। এর মধ্যেই ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) নিয়ে বড় নির্দেশ নির্বাচন কমিশনের (Election Commission)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না এসআইআরের কাজে। সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলায় এসআইআরের নথি হিসাবে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্যতা পাবে কি না, জাতীয় নির্বাচন কমিশনকে সেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপরেই এহেন নির্দেশ কমিশনের।

এসআইআর-এর (SIR) খসড়া তালিকা (Draft List) প্রকাশিত হয়েছে। ২০২৫-এর ১৬ ডিসেম্বর বাংলায় খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। এবার রাজ্যে শুনানি(SIR Hearing) চলছে। এর পর আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এবার এনিয়ে বড় নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) পাঠানো হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, যেসব ওবিসি সার্টিফিকেট ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত দেওয়া হয়েছিল এবং হাইকোর্টের নির্দেশে যেগুলি বাতিল করা হয়েছে, সেগুলি এসআইআরের কাজে ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: WBJDF থেকে কেন আচমকা ইস্তফা অনিকেত মাহাতোর?

২০১০ সালের পর থেকে যাঁদের ওবিসি-তে নথিভুক্ত করা হয়েছে, গত বছরই তাঁদের শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার কথা বলা হলেও সেই রায় স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। সেখানে মামলা চলছে। ফলে, সেই নথি যাতে ‘SIR’–এ গ্রাহ্য না–করা হয়, তার জন্য কমিশনে আবেদন করেন মামলাকারী। কিন্তু তাতে কাজ না–হওয়ায় হাইকোর্টে মামলা দায়ের হয়।সেই মামলাতেই কমিশনকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল তৃণমূল আমলে যাঁদের ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে, তাঁদের শংসাপত্র ‘SIR’–এ গ্রাহ্য হবে কি না, তা কমিশন ঠিক করবে। এবার কমিশন জানিয়ে দিল, এসআইআরের কাজে হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto