Friday, April 10, 2026
HomeScroll'পাল্টানো দরকার...' বাংলায় ভোটের আগে স্লোগান বেঁধে দিলেন মোদি
Narendra Modi

‘পাল্টানো দরকার…’ বাংলায় ভোটের আগে স্লোগান বেঁধে দিলেন মোদি

বিজেপি সরকার গঠন করে বাংলায় সুশাসন শুরু করব, দাবি মোদির

ওয়েব ডেস্ক: সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন (2026 WB Assembly Election)। তার আগে এখন থেকে বঙ্গে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বঙ্গবাসীর মন জয় করতে একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন, শিলান্যাসের করলেন মোদি। সেই সঙ্গে ঘোষণা করলেন বাংলার বিকাশ বিজেপির হাতেই। এই সভা থেকে মোদি বলেন, বাংলার দ্রুত বিকাশ হবে, ভরসা রাখুন। এখানে বিজেপির সরকার (BJP Government) তৈরি করুন, মালদহ, বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনব। এদিন মোদি দরাজ গলায় বলেন, বিহারের জয়ের পরই বলেছিলাম, বাংলাতেও এবার বিকাশের গঙ্গা বইবে। বিজেপি সেটা করে দেখাবে। আপনাদেরও আমার সঙ্গে একটা সংকল্প নিতে হবে। বলতে হবে ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’।বিধানসভা নির্বাচনে বাংলাতেও বিজেপি সরকার গঠন করে সুশাসন শুরু করবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷ ভোটের আগে বঙ্গে নির্বাচনী স্লোগান বেঁধে দিলেন মোদি  ‘পাল্টানো দরকার…’ ।

গত চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একের পর এক সভা করেও সেভাবে ভালো ফল করতে পারেনি বঙ্গ বিজেপি। আর কয়েকদিন পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। এখন থেকেই ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয় শিবিরই। গত লোকসভায় কমেছে বিজেপির আসন সংখ্যা। উত্তরে কিছুটা আসন ধরে রাখতে পারলেও দক্ষিণবঙ্গে কার্যত মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। ছাব্বিশের বিধানসভা ভোটের অনেক আগেই বাংলায় জনসভা শুরু করেছেন নমো। বিহারে বিপুল ভোটের জয়ের পর অবার বাংলা জয়ের স্বপ্ন দেখছে মোদি। মালদহের সভা থেকে মোদি বলেন, আমি বাংলার ভবিষ্যতের জন্য আসল পরিবর্তনের দিশা দেখাব।তিনি আরও বলেন, বিহার, ওড়িশা, ত্রিপুরা, অসম, সবাই বিজেপির উপরেই ভরসা করছে। পূর্ব ভারতের ভরসা বাড়ছে বিজেপির উপর। বাংলার চারপাশে বিজেপির সুশাসনের সরকার চলছে। এবার বাংলায় সুশাসনের অপেক্ষা।

আরও পড়ুন: মালদহ থেকে বাংলায় আসল পরিবর্তনের ডাক মোদির

মোদি বলেন, বিকশিত ভারত তৈরি করতে পূর্ব ভারতের উন্নয়ন খুবই জরুরি৷ দশকের পর দশক ঘৃনার রাজনীতির কারবারিরা পূর্ব ভারতকে দখল কব্জায় রেখেছিল৷ পূর্ব ভারতের মানুষ বিজেপি-র উপরে আস্থা রেখেছে৷ ওড়িশায় প্রথম বার বিজেপি-র সরকার হয়েছে৷ ত্রিপুরা, অসমেও কয়েক বছর ধরে বিজেপি-র সরকার রয়েছে৷ কিছু দিন আগে বিহারে ফের বিজেপি-র সরকার নির্বাচিত হয়েছে৷ অর্থাৎ বাংলার চারপাশে সুশাসনের সরকার রয়েছে৷প্রধানমন্ত্রী দাবি করেছেন, ‘যে রাজ্যগুলিতে বিজেপি-র জয় অসম্ভব বলেই মনে করা হত, সেখানেও এখন বিজেপি নির্বাচনে সাফল্য পাচ্ছে৷ তাঁর দাবি, এবার বাংলাতেও পালাবদল হয়ে পদ্ম ফুটবে৷ প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার গোটা দেশে সুশাসন এবং উন্নয়নের মডেল তৈরি করেছে৷ গোটা দেশের মানুষ বিজেপি-কে আশীর্বাদ করছে৷

মোদি বলেন, ‘‘মালদহে আপনাদের দুঃখ কমাতে এসেছি। এখানে কারখানা হচ্ছে না। কৃষকেরা সুবিধা পাচ্ছে না। মালদহ, মুর্শিদাবাদ থেকে যুবকেরা রুজির জন্য পালাতে বাধ্য হন। রেশম কৃষক, আম কৃষকদের অবস্থা বেহাল। আমচাষীরা বলছেন, চাষের টাকাও ওঠেনি। কারণ, তৃণমূল সরকার এই নিয়ে উদ্যোগ নেয়নি। প্রক্রিয়াকরণ নিয়ে বড় উদ্যোগ নেয়নি। আপনাদের হকের টাকা দেয়নি।’’দেশের কোটি কোটি গরিব মুক্ত চিকিৎসা করিয়েছে। তৃণমূল বাংলায় আমার ভাইবোনদের এই সুযোগ নিতে দেয় না। নির্মম সরকার। এই সরকারের বাংলা থেকে বিদায় জরুরি। মোদি বলেন, ‘‘বাংলার সব গৃহহীন ঘর পান। নল থেকে সকলে জল পান, মুক্ত রেশন পান, যে যোজনা কেন্দ্র গরিবদের জন্য চালু করেছে, আমি চাই, বাংলার মানুষ তার সুবিধা পাক। আমি চাই, বাকি দেশের মতো বাংলার গরিব মানুষজনও ৫ লক্ষ টাকার মুক্ত চিকিৎসা পান। আয়ুষ্মান ভারত চালু হোক। বাংলায় বিজেপি সরকার গঠন হলে তৃণমূলের সব কালো কারবার বন্ধ হয়ে যাবে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto