Tuesday, May 19, 2026
HomeScrollএসআইআর-এর নামে ভোটার হয়রানির অভিযোগ! ডোমকলে বিডিও অফিস ঘেরাও
Murshidabad

এসআইআর-এর নামে ভোটার হয়রানির অভিযোগ! ডোমকলে বিডিও অফিস ঘেরাও

তীব্র বিক্ষোভে শামিল হন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা

মুর্শিদাবাদ: এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানির নামে সাধারণ ভোটারদের পরিকল্পিতভাবে হয়রানির অভিযোগে উত্তাল মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল (Domkal)। সোমবার ডোমকল টাউন ও ব্লক তৃণমূল কংগ্রেসের (TMC) নেতৃত্বে বিডিও অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভে শামিল হন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মন্ডল, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম-সহ দলের একাধিক নেতা।

আরও পড়ুন: বোমায় ঝলসে গেল তৃণমূলকর্মীর হাত, ফের উত্তপ্ত ভাঙড়

বিক্ষোভ মঞ্চ থেকে সাংসদ আবু তাহের খান সরাসরি অভিযোগ করেন, খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বারবার সাধারণ ভোটারদের শুনানিতে ডেকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক নথি চাওয়া হচ্ছে। তাঁর দাবি, বিজেপির মদতে সাত নম্বর ফর্ম জমা দিয়ে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এর ফলে হাজার হাজার বৈধ ভোটারের নাম বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাংসদের অভিযোগ, এক একটি বুথে প্রায় ৫০০ জন ভোটারকে কোনও স্পষ্ট কারণ ছাড়াই শুনানিতে ডাকা হচ্ছে। গোটা ডোমকল ব্লকে প্রায় ৭২ হাজার মানুষকে শুনানিতে তলব করা হয়েছে, যা সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি ও হয়রানির শামিল বলেই দাবি তৃণমূলের।

কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে আবু তাহের খান বলেন, “সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে চক্রান্ত করলে বিজেপি ও নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে। মানুষের ভোট কেড়ে নেওয়ার চেষ্টা হলে মানুষই রাস্তায় নেমে প্রতিবাদ করবে। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেললে গোটা বাংলা গর্জে উঠবে।”

বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিও অফিস চত্বরে মোতায়েন করা হয় কড়া পুলিশি নিরাপত্তা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী দিনেও আন্দোলন আরও জোরদার করা হবে। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা স্পষ্ট করল ডোমকলের এই বিক্ষোভ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot