Monday, June 29, 2026
HomeScrollশীতের বিদায় ঘণ্টা! এক ধাক্কায় স্বাভাবিকের উপরে কলকাতার তাপমাত্রা
Weather Update

শীতের বিদায় ঘণ্টা! এক ধাক্কায় স্বাভাবিকের উপরে কলকাতার তাপমাত্রা

জেলায় জেলায় পারদ ঊর্ধ্বমুখী

কলকাতা: শীত (Winter) ধীরে ধীরে বিদায় নিচ্ছে। রবিবার এক ধাক্কায় স্বাভাবিকের উপরে উঠে গেল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঠান্ডার দাপট কমেছে। যদিও কয়েকটি জেলায় এখনও কুয়াশার সতর্কতা জারি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। গত বৃহস্পতিবার থেকে টানা কমছিল পারদ। সরস্বতী পুজোর দিন তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রির ঘরে। তবে রবিবার ফের ঊর্ধ্বমুখী হল পারদ। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সাত দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়া থাকবে।

আরও পড়ুন: ২০ হাজার বুথের তালিকা দিল জাতীয় নির্বাচন কমিশন

উত্তরবঙ্গে এখনও শীতের কামড়। রবিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পঙে পারদ ছিল ৯.৬ ডিগ্রি। দক্ষিণবঙ্গের শীতলতম এলাকা ছিল নদিয়ার কল্যাণী—সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রাম (১১.৫), সিউড়ি (১১.২), ব্যারাকপুর (১২.২), পুরুলিয়া (১২.৪), ক্যানিং (১২.৬), বহরমপুর (১২) ও শ্রীনিকেতনেও (১২.১) ঠান্ডা তুলনামূলক কমেছে।

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গে কুয়াশার দাপট আরও বেশি—দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO