Saturday, February 7, 2026
HomeScrollনির্বাচনের আগে হুমায়ুনের দলের সঙ্গে জোট AIMIM-এর!
JUP-AIMIM

নির্বাচনের আগে হুমায়ুনের দলের সঙ্গে জোট AIMIM-এর!

আসন বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর

ওয়েব ডেস্ক : জল্পনা চলছিলই। এবার সেটাই সত্যি হল। হুমায়ুন কবীরের (Humayun Kabir) জনতা উন্নয়ন পার্টির (JUP) সঙ্গে জোটের ঘোষণা করল আসাদউদ্দিন ওয়েইসির নেতৃত্বাধীন মিম (AIMIM)! এদিন রেজিনগরের সভা থেকে এই বিষয়টি প্রকাশ্যে আনেন এআইএমআইএম-এর রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। তবে জোট হলেও এখনও আসন বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর।

সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান ইমরান সোলাঙ্কি। তাঁর অভিযোগ, বিজেপিকে রাজ্যে প্রতিষ্ঠা করার পথ তৈরি করেছেন মমতাই। কটাক্ষের সুরে তিনি বলেন, “আরএসএসের দুটি ফুল—একটি বিজেপি (BJP), অন্যটি তৃণমূল (TMC)।” সোলাঙ্কির দাবি, মুখ্যমন্ত্রী ওয়াকফ আইন ও এসআইআর কার্যকর হতে দেবেন না বলে আশ্বাস দিলেও, বাস্তবে তা কার্যকর হয়েছে। তাঁর বক্তব্য, বিজেপিকে আটকাতে ২০২১ সালে আমরা তৃণমূলকে ভোট দিয়েছিলাম। কিন্তু তা সত্বেও এসব আটকানো গেল না।

আরও খবর : নাজিরাবাদ কাণ্ডে প্রশাসনের দরজায় মৌসুমী, স্বামী হারিয়ে শিশুসন্তানকে নিয়ে চাকরির লড়াই

অন্যদিকে, ২০২৫ সালের ডিসেম্বরে নতুন দল গঠনের পর প্রথমে একশোর কাছাকাছি আসনে লড়াইয়ের কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। পরে সেই সংখ্যা বাড়িয়ে প্রায় দুশো আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছিলেন। নির্বাচনের আগে মিমের সঙ্গে জোট বাধল হুমায়ুনের দল।

অন্যদিকে, মিমের সঙ্গে জোটের ইচ্ছাও প্রকাশ করেছিলেন হুমায়ুন। সেইমতো ফেব্রুয়ারি ওয়েইসির সঙ্গে সাক্ষাৎ করতে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল তাঁর। তার আগেই রেজিনগরের সভা থেকে জোটে সিলমোহর পড়ল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News