ওয়েব ডেস্ক: বড়দের খেতাব ধরে রাখার লড়াইয়ে নামার একদিন আগেই বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল ছোটরা। জর্জের সেঞ্চুরি, বৈভব ও অধিনায়ক আয়ুষের হাফ-সেঞ্চুরির ঝড়ে রীতিমতো উড়ে গেল আফগান বোলিং লাইন আপ। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে (U19 ODI World Cup 2026) ৫৩ বল বাকি থাকতেই ৩১১ রানের বিশাল টার্গেটে পৌঁছে গেল ভারতের অনুর্দ্ধ-১৯ দল (India U19 Cricket Team)। ফইজল, উজাইরুল্লার দাপুটে সেঞ্চুরির দাম দিতে পারলেন না আফগানিস্তান অনুর্দ্ধ-১৯ দলের বোলাররা। ফলস্বরূপ ক্রিকেট ইতিহাসে অনন্য নজির গড়ে ভারত। টানা ছ’বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল, যে নজির আর কোনও দেশের নেই।
এদিন ফাইনাল ম্যাচে (India U19 Vs Afghanistan U19) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুটা স্লো হলেও ফইজল ও উজাইরুল্লার ব্যাটে খানিক গতি পায় আফগান স্কোরবোর্ড। ফইজল ৯৩ বলে করেন ১১০ রান, নিয়াজাই অপরাজিত থাকেন ৮৬ বলে ১০১ রানে। তৃতীয় উইকেটে তাঁদের ১৪৮ রানের পার্টনারশিপেফ উপর ভর করে আফগানিস্তান ৪ উইকেট হারিয়ে ৫০ ওভারে পৌঁছয় ৩১০ রানে। ভারতের কণিষ্ক ও দীপেশ ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন: বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে পারে পাকিস্তান! কেন জানেন?
৩১১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন ভারতীয় ব্যাটারেরা। বৈভবের (Vaibhav Sooryavanshi) ব্যাট থেকে এদিন ৩৩ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস আসে। ৯.৩ ওভারে ভারত পৌঁছয় ৯০ রানে। ঠিক তখনই বৈভব আউট হন। এর পর অ্যারন ও অধিনায়ক আয়ুষ রান তাড়ার কমান্ড নেন। দ্বিতীয় উইকেটে তাঁদের ১১৪ রানের জুটি কার্যত ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দেয়। আয়ুষ ৫৯ বলে ৬২ রান করে আউট হন। তবে এই ঐতিহাসিক ম্যাচে সেঞ্চুরি হাঁকান অ্যারন। ১০৪ বলে ১১৫ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে জেতান তিনি।
তবে এই রান তাড়ায় বিহানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। তিনি ৩৯ রানে অপরাজিত থাকেন। আর ভারত মাত্র ৪১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে নেয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটাই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়, তাও আবার ৫৩ বল বাকি থাকতেই। আগামী শুক্রবার বিশ্বকাপের ফাইনালে পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।
দেখুন আরও খবর:







