Tuesday, March 24, 2026
HomeScrollফের পারদ পতনের পূর্বাভাস? কী বলছে হাওয়া অফিস
Climate Change

ফের পারদ পতনের পূর্বাভাস? কী বলছে হাওয়া অফিস

মাঘের শেষ লগ্নে আবহাওয়ার খামখেয়ালিপনায় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

ওয়েবডেস্ক- শুরু আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা। দিনের বেলায় বেশ গরম (Hot Weather), বেলা বাড়তেই আর গরমের জামা-কাপড় গায়ে রাখা যাচ্ছে না। কিন্তু সূর্য ডুবতেই ফের ঠান্ডার শিরশিরানি। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই শীতও (Cold Feelings) পাল্লা দিয়ে বাড়ছে। ফলে আবহাওয়ার এই পরিবর্তনে (Climate Change) অসুস্থ হচ্ছে মানুষ, জ্বর-সর্দি -কাশি দেখা যাচ্ছে। আবহাওয়া বদলের এই সময়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে পরিস্থিতি একই রকম থাকবে। আবহাওয়ার কোনও বদল হবে না। উল্টে আগামী তিনদিন রাজ্যের বিভিন্ন জেলায় রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকলেও ভোরে কুয়াশার দাপট দেখা যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ও ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন-  বিধানসভা ভোটের আগে আজ রাজ্য বাজেট, পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

দক্ষিণ ও উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে ফের সর্বনিম্ন তাপমাত্রা পতনের পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা। পারদ কিছুটা নেমে ১৫ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা সহ ঝাড়গ্রাম ও পুরুলিয়ার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। অপরদিকে ভোরে ও সকালে উত্তরবঙ্গে ঘন কুয়াশা দেখা যেতে পারে। মাঘের শেষ লগ্নে তাপমাত্রার এই খামখেয়ালিপনাকে স্বাভাবিক বলেই মনে করছে হাওয়া অফিস।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot