ওয়েবডেস্ক- ভোটের (Vote) আগে প্রশাসনিক পদে বড়সড় রদবদল। রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে (State Finance Secretary Prabhat Kumar Mishra) অতিরিক্ত দায়িত্ব দিল নবান্ন (Nabanna)। রাজ্যের অর্থ সচিবকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল কর্মী বর্গ ও প্রশাসনিক দফতরের সচিব হিসেবে। এর আগে এই দায়িত্ব ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার হাতে।
স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি কর্মী বর্গ ও প্রশাসনিক দফতরের সচিব হিসেবেও তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার এই দায়িত্ব রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে দিল নবান্ন।
রাজ্যের প্রশাসনিক রদবদলে রাজ্যের অর্থ সচিব, তথা অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে গুরুত্বপূর্ণ অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। অর্থ দফতরের দায়িত্বের পাশাপাশি তিনি এখন পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। এর আগে তিনি সেচ ও জলসম্পদ উন্নয়ন দফতরের সচিব ছিলেন। প্রভাত কুমার মিশ্রের স্থলাভিষিক্ত হয়ে সেচ ও জলসম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মুখ্যসচিব রোশনি সেন।
আরও পড়ুন- ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ আধিকারিকদের বদলির প্রক্রিয়া সম্পূর্ণের নির্দেশ CEO দফতরের
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার প্রশাসনিক কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই নয়া রদবদল করল।
উল্লেখ্য, বিধানসভা ভোটের আবহে বড়সড় রদবদল করা হচ্ছে। রাজ্য পুলিশেও একাধিক রদবদল হয়েছে। ১৫ ফেব্রুয়ারির (15 February) মধ্যে পুলিশ আধিকারিকদের (Police Officers) বদলির প্রক্রিয়া (Transfer process) সম্পূর্ণ করতে হবে। রাজ্যের পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে নির্দেশ রাজ্যের CEO দফতরের (CEO Office) । বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে এই বদলির নির্দেশ। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরকে চিঠি সিইও দফতরের। এই নির্দেশিকা মূলত যে সমস্ত আধিকারিকেরা নিজের জেলা বা একই পদে দীর্ঘদিন তিন বছর তার বেশি কর্মরত আছেন, তাদের প্রযোজ্য কলকাতা ও রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকদের এই বদলি তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।







