Monday, July 13, 2026
HomeScrollভোটের আগে নতুন বিতর্ক! কেন্দ্রীয় বাহিনীর থাকা নিয়ে ক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন...
University of Calcutta

ভোটের আগে নতুন বিতর্ক! কেন্দ্রীয় বাহিনীর থাকা নিয়ে ক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে জটিলতা

কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) অধীনস্থ একাধিক কলেজে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে জটিলতা। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন কলেজ অধ্যক্ষ। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এলে কলেজের বড় অংশ কার্যত তাদের দখলে চলে যায়, ফলে স্বাভাবিক শিক্ষা ও পরীক্ষার কাজকর্ম ব্যাহত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কলেজগুলিকে আগেই কেন্দ্রীয় বাহিনী থাকার বিষয়ে অবগত করা হয়েছে। তবে সমস্যা তৈরি হয়েছে সময়সূচি নিয়ে। কারণ ২৭ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত স্নাতক স্তরের অনার্স ও মেজর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা চলবে। এই সময়ে কলেজ চত্বরে বাহিনী থাকলে পরীক্ষার আয়োজন ও পরিকাঠামো নিয়ে সমস্যা দেখা দিতে পারে বলেই আশঙ্কা অধ্যক্ষদের একাংশের।

আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের আগে বড় পদক্ষেপ!

বিশেষ করে ছোট আয়তনের কলেজগুলি বেশি চাপে পড়েছে। বিকল্প হিসেবে পার্শ্ববর্তী কলেজের সহায়তায় পরীক্ষা নেওয়ার বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ের অভিজ্ঞতা উল্লেখ করে কয়েকজন অধ্যক্ষ দাবি করেছেন, তখনও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির কারণে নানা অসুবিধার মুখে পড়তে হয়েছিল। পাশাপাশি, স্থানীয় প্রশাসনের তরফে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগও উঠেছে।

নির্বাচনের প্রাক্কালে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কতটা বাস্তবসম্মত ও শিক্ষাবান্ধব হবে, তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষামহলে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto