Monday, June 1, 2026
HomeScrollপুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য অজুহাত দেখাবেন না, রাজ্যের দাবি উড়িয়ে জানাল...
Supreme Cour

পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য অজুহাত দেখাবেন না, রাজ্যের দাবি উড়িয়ে জানাল সুপ্রিম কোর্ট

এসআইআর নিয়ে রাজ্যের অভিযোগ খারিজ করে দিল শীর্ষ আদালত

নয়াদিল্লি: এসআইআর নিয়ে আবার রাজ্যের তরফে সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ জানানো হল। শুক্রবার মামলার শুনানিতে তা খারিজ করে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে (Supreme Court on SIR) পশ্চিমবঙ্গের এসআইআর (Bengal SIR) নিয়ে আইনজীবী কপিল সিব্বলের দৃষ্টি আকর্ষণ প্রধান বিচারপতির বেঞ্চে।প্রধান বিচারপতি সূর্য কান্ত কার্যত ভর্ৎসনার সুরে বললেন, ‘‘পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাবেন না।’’

শনিবার বাংলার বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা। এসআইআর-এর বিদায়বেলাতেও সুপ্রিম কোর্টে দ্বারস্থ রাজ্য। শুক্রবার রাজ্যের হয়েও শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কপিল সিব্বল। সিব্বল বলেন, আদালতের আদেশের পরও বিচারকদের জন্য আলাদা নির্দেশিকা জারি হয়েছে, যা আদালতের অজান্তে করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করার কথা বলা হচ্ছে এবং এমনকি মুখ্যসচিবের ভোটাধিকারও বাতিল করা হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, SIR নোটিফিকেশন ও সুপ্রিম কোর্টের আদেশে যে নথির কথা বলা আছে, সেগুলিই বিবেচিত হবে। কোনও প্রশাসনিক নির্দেশ আদালতের আদেশকে অগ্রাহ্য করতে পারে না। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, বিচারকদের ওপর একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাঁরা সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে কাজ করবেন। তালিকা চূড়ান্ত হলেই আপলোড করতে হবে এই নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন আদালতের নির্দেশ মানার আশ্বাস দেয়।

আরও পড়ুন: আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল বেকসুর খালাস, সিসোদিয়াকেও ‘ক্লিন চিট’ আলাদলের

শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে রাজ্যের তরফে অভিযোগ করা হয়, নির্দেশ অমান্য করে এসআইআর নথি যাচাই এবং নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যের তরফে ও অভিযোগ পাওয়ার পরে বেঞ্চের সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী পাল্টা প্রশ্ন করেন, নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে নথি যাচাই এবং নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের কে প্রশিক্ষণ দেবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘প্রক্রিয়াটি আটকে দেওয়ার জন্য দয়া করে ছোট ছোট অজুহাত দেখাবেন না। এটি শেষ করতে হবে… বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাজ করতে দিন। তাঁরা স্বাধীন ভাবে কাজ করবেন।’ প্রসঙ্গত, ২৪ তারিখ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২৮ ফেব্রুয়ারি এসআইআর তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। পরবর্তী সময়ে অতিরিক্ত তালিকা প্রকাশ করা যেতে পারে বলেও জানিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO