Saturday, July 25, 2026
HomeScrollসেমিফাইনালে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ?
India's probable playing XI

সেমিফাইনালে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ?

সেমিফাইনালে কি বাদ পড়তে পারেন অভিষেক?

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার ৮-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে সেমিফাইনালে ওঠার অঙ্ক গুলিয়ে দিয়েছিল ভারত (India)। কিন্তু জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই করে বিশ্বকাপের সেমিফাইনালে (Semi Final) পৌঁছেছে টিম ইন্ডিয়া (Team India)। ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার সেই ম্যাচ খেলতে চলেছে সূর্যকুমার যাদবরা। কিন্তু, আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কী হবে? তা নিয়ে জোর জল্পনা চলছে। প্রশ্ন উঠছে, এদিনের ম্যাচে দলে জায়গা পাবেন অভিষেক শর্মা (Abhishek Sharma)?

এর অন্যতম কারণ হল, অভিষেক (Abhishek Sharma) বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন। রান করেছেন মাত্র ৮০। এর মধ্যে সুপার ৮-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫৫ রান করেছেন তিনি। এই ম্যাচগুলি খেলে তাঁর ব্যাটিং অ্যাভারেজ মাত্র ১৩.৩৩। স্ট্রাইক রেট ছিল ১৩১.১৪। ফলে, একদিকে রিঙ্কু রয়েছেন দলে। আর সঞ্জুর সঙ্গে যদি ঈশান কিষাণ ওপেনিং করেন। সেক্ষেত্রে অভিষেক শর্মাকে বাদ দেওয়ার কথা ভাবতে পারে ভারতীয় শিবির। সেক্ষেত্রে দলে জায়গা পেতে পারেন সঞ্জু। কিন্তু, ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, হয়তো টিম চেঞ্জ নাও করতে পারে ভারত। বরং একই দল নিয়েই বাটলারদের মুখোমুখি হতে পারেন হার্দিক পাণ্ডিয়ারা।

আরও খবর : ইডেনে KKR-এর ত্রিমূর্তির তাণ্ডব! প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৭ রানের দারুণ ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছেন সঞ্জু স্যামসন। ফলে এদিন তিনি খেলবেন। ফলে আজ সঞ্জু, অভিষেক ও ইশাণ কিষানের উপরেই বেশি ভরসা থাকবে। অন্যদিকে গত ম্যাচে বেশি রান করতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। ফলে দলকে ফাইনালে পৌঁছে দিতে তাঁর ভূমিকাও এদিন গুরুত্বপূর্ণ হতে চলেছে। এদিকে গত ম্যাচে ভালো ব্যাটিং করেছেন তিলক বর্মাও। তিনিও যাতে এদিন ভালো পারফর্ম করেন, সেটাও আশা করছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। আর হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে ও অক্ষর প্যাটেল বল বা ব্যাট হাতে যাতে ভালো পারফর্ম করেন, তা নিয়েও আশা রয়েছে ভক্তদের মধ্যে। এদিকে ভারতের বোলিং বিভাগের নেতৃত্ব দিতে দেখা যাবে অর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাকে। পাশাপাশি বরুণ চক্রবর্তী ম্যাজিক এদিন কতটা কাজে আসে সেদিকেও নজর থাকবে সকলের।

দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে…

অভিষেক শর্মা, ঈশান কিষান, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং

কেমন হতে পারে ইংল্যান্ডের একাদশও

ফিল সল্ট, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ।

দেখুন অন্য খবর :

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99