Monday, April 20, 2026
HomeScrollপদত্যাগ পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের
CV Anand Bose

পদত্যাগ পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের

মেয়াদ পূরণের আগেই পদত্যাগ

কলকাতা: পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose Resigns)। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তিনি। সেখান থেকেই নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সূত্রের খবর। তবে তাঁর পদত্যাগের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সিভি আনন্দ বোস। নিয়ম অনুযায়ী তাঁর মেয়াদ ছিল ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের প্রায় ২০ মাস আগেই তিনি পদত্যাগ করায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে, সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন থাকায় এই পদক্ষেপ ঘিরে নানা প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: সেবাশ্রয় শিবিরে ধরা পড়ে রোগ, অভিষেকের উদ্যোগে AIIMS-এ চিকিৎসায় সুস্থ দুই কিশোরী

রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরব ছিলেন বোস। একাধিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের নীতির প্রকাশ্য সমালোচনাও করেছেন তিনি। তাঁর আমলেই রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাতের ঘটনাও একাধিকবার সামনে এসেছে।

এদিকে বোস বাংলার সঙ্গে নিজের সম্পর্ক আরও দৃঢ় করতে উদ্যোগী হয়েছিলেন। এমনকি তিনি নিজেকে বাংলার ‘দত্তকপুত্র’ হিসেবেও উল্লেখ করেছিলেন। কেরল থেকে নিজের ভোটাধিকার পশ্চিমবঙ্গে স্থানান্তরের উদ্যোগও নিয়েছিলেন তিনি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই প্রক্রিয়ায় ফর্ম-৮ জমা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল এবং প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নামও উঠেছে।

এর মধ্যেই আচমকা তাঁর পদত্যাগ রাজনৈতিক মহলে কৌতূহল বাড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যপাল নিজে কোনও মন্তব্য করেননি। বোসের ইস্তফার পর আপাতত পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাসে শেষ দুই স্থায়ী রাজ্যপালের সঙ্গেই মাঝপথে পদ ছাড়ার ঘটনা জড়িয়ে রয়েছে। সিভি আনন্দ বোসের আগে এই পদে ছিলেন জগদীপ ধনখড়, যিনি পরে দেশের উপরাষ্ট্রপতি হন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor