Saturday, March 7, 2026
HomeScrollপ্রকাশ্যে ট্রেলারেই! ‘কর্পূর’ কি ফাঁস করবে এক নারীর অন্তর্ধান রহস্য?
Korpur Trailer

প্রকাশ্যে ট্রেলারেই! ‘কর্পূর’ কি ফাঁস করবে এক নারীর অন্তর্ধান রহস্য?

শিক্ষা কেলেঙ্কারি-এক নারীর অন্তর্ধান রহস্য, ফাঁস করবে ‘কর্পূর’

কলকাতা: বৃহস্পতিবার প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা ‘কর্পূরের’ ট্রেলার (Korpur Trailer)। সিনেমায় মুখ্য় চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। পাশপাশি অভিনয় করতে দেখা যাবে কুণাল ঘোষ, ব্রাত্য বসুকেও। ১৯ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। নয়ের দশকে এক জ্বলজ্যান্ত নারীর কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে যাওয়ার সেই নিগূঢ় রহস্য কি এবার ২২ বছর পর উন্মোচিত হবে? ‘কর্পূর’ কি ফাঁস করবে ৫০ কোটির শিক্ষা কেলেঙ্কারি আর এক নারীর অন্তর্ধান রহস্য? এই প্রশ্ন তুলেই প্রকাশ্যে এল অরিন্দম শীলের ‘কর্পূর’-এর ট্রেলার।

ছবির প্রথম ঝলকেই আঁচ পাওয়া গিয়েছে ছবিজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা টানটান রহস্য, থ্রিলের।সেই বাস্তব ঘটনার অনুপ্রেরণাতেই নির্মিত এই রাজনৈতিক থ্রিলার, যা বহু অজানা প্রশ্নের সামনে দর্শককে দাঁড় করাতে পারে—এমনই ইঙ্গিত মিলছে ছবির প্রথম ঝলক থেকে। নয়ের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্যের প্রেক্ষাপটে নির্মিত গল্প নিয়ে নতুন ছবি নিয়ে পরিচালক অরিন্দম শীল (Arindam Sil )। ছবি ঘোষনার পর থেকেই দর্শক মনে উত্তেজনার পারদ ছিল অনেকটাই বেশি। শিক্ষা দুর্নীতির এক অজানা রহস্য উন্মোচন করবে এই ছবি–সেই আভাষই পাওয়া গেল ছবির ট্রেলারে। টলিপাড়া এবং রাজনীতি এই ছবিতে মিলেমিশে একাকার! গল্পে মুখ্য ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন ব্রাত্য বসু, কুনাল ঘোষ, সাহেব চট্টোপাধ্যায়, অনন্যা বন্দোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, অর্পণ ঘোষাল এবং অরিন্দম শীল নিজে।মন্ত্রীর ভূমিকায় যতটা ধোপদূরস্ত সাহেব, প্রায় আড়াই মিনিটের ঝলকে বামনেতার চরিত্রে ততোধিক অনবদ্য নেত-অভিনেতা কুণাল। ‘কর্পূর’ বড়পর্দায় মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।

আরও পড়ুন: অবশেষে দুবাই থেকে দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80