Saturday, July 25, 2026
HomeScrollইরানের হামলায় ধ্বংস আমেরিকার ‘থাড’ রাডার
Iran-US Conflict

ইরানের হামলায় ধ্বংস আমেরিকার ‘থাড’ রাডার

নজিরবিহীন চাপে ট্রাম্প

ওয়েব ডেস্ক: পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার পারদ আরও চড়াল ইরানের (Iran) হামলা। আমেরিকা (America) অত্যাধুনিক ‘থাড’ (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে তেহরান (Tehran) এমনই দাবি মার্কিন সূত্রের। প্রায় ৩০ কোটি ডলার মূল্যের এই রাডার অকেজো হয়ে যাওয়ায় ওই অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্রের খবর, বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে মোতায়েন থাকা আরটিএক্স করপোরেশনের তৈরি ‘এন/টিপিওয়াই–২’ রাডার এবং তার সঙ্গে থাকা সরঞ্জাম ধ্বংস হয়ে গিয়েছে। যুদ্ধের শুরুর দিকেই এই হামলা হয়েছে বলে দাবি। পরে এক মার্কিন কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: কোন অস্ত্রে খতম খামেনেই, জানলে চমকে উঠবেন

যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তক সংস্থা ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিজ’-এর তথ্য অনুযায়ী, জর্ডানে ইরানের অন্তত দু’টি হামলার খবর পাওয়া গিয়েছে, একটি ২৮ ফেব্রুয়ারি এবং অন্যটি ৩ মার্চ। যদিও সেই সময় দাবি করা হয়েছিল যে হামলা প্রতিহত করা হয়েছে। সংস্থার সামরিক বিশ্লেষক রায়ান ব্রবস্টের মতে, যদি রাডার ধ্বংসের খবর সত্যি হয়, তা হলে এটি ইরানের অন্যতম সফল আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

‘থাড’ বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থার মূল কাজ হল বায়ুমণ্ডলের শেষ প্রান্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। জটিল ও দূরপাল্লার হুমকি ঠেকাতে এই প্রযুক্তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার থেকেও অনেক বেশি কার্যকর। কিন্তু সংশ্লিষ্ট রাডার অকেজো হয়ে যাওয়ায় এখন ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দায়িত্ব অনেকটাই প্যাট্রিয়ট ব্যবস্থার ওপর পড়তে পারে বলে আশঙ্কা।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মাত্র আটটি থাড প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিটির দাম প্রায় ১০০ কোটি ডলার, যার মধ্যে শুধু রাডারের মূল্যই প্রায় ৩০ কোটি ডলার। বিশেষজ্ঞদের মতে, এত দুষ্প্রাপ্য কৌশলগত সম্পদের ক্ষতি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধাক্কা। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বাড়াতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা শিল্পের বড় সংস্থাগুলিকে দ্রুত উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99