Saturday, July 25, 2026
HomeScrollহরমুজে উত্তেজনা, জ্বালানি নিয়ে সতর্ক দিল্লি!
S Jayshankar

হরমুজে উত্তেজনা, জ্বালানি নিয়ে সতর্ক দিল্লি!

ভারতের স্বার্থই সর্বাগ্রে’ বললেন জয়শংকর

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ (Middle East Tension) পরিস্থিতিতে হরমুজ প্রণালী ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই আবহেই সোমবার রাজ্যসভায় ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jayshankar) । তিনি জানান, জ্বালানি নিরাপত্তা ও দেশের উপভোক্তাদের স্বার্থ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

জয়শংকর বলেন, “পশ্চিম এশিয়া ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান সংঘাত সরবরাহে ব্যাঘাত ঘটাতে পারে এবং তা ভারতের জন্য উদ্বেগজনক।” তিনি সতর্ক করে দেন, যুদ্ধের ফলে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হলে অর্থনৈতিক দিক থেকে তার গুরুতর প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: আহত ইরানের নয়া সুপ্রিম লিডার!

তবে দেশবাসীকে আশ্বস্ত করে বিদেশমন্ত্রী জানান, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং সম্ভাব্য সব ধরনের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। তাঁর কথায়, “ভারতের জাতীয় স্বার্থ, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা ও দেশের মানুষের কল্যাণই আমাদের অগ্রাধিকার।”

যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থানও এদিন স্পষ্ট করেন জয়শংকর। তিনি বলেন, উত্তেজনা কমাতে আলোচনাই একমাত্র পথ এবং কূটনৈতিক সমাধানের উপরই জোর দেওয়া উচিত। গত ২৮ ফেব্রুয়ারি ভারত সরকার একটি বিবৃতি দিয়ে সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছিল বলেও জানান তিনি। এছাড়াও তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি ও তার প্রভাব পর্যালোচনার জন্য ১ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস)-এর বৈঠক হয়েছে।

ইরানকে ঘিরে পরিস্থিতির প্রসঙ্গ টেনে জয়শংকর জানান, ১ মার্চ ভারত তিনটি ইরানি জাহাজকে ভারতীয় বন্দরে ঢোকার অনুমতি দিয়েছে। এর মধ্যে একটি জাহাজ কেরলের কোচি বন্দরে রয়েছে। এই মানবিক সহায়তার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99