Wednesday, April 29, 2026
HomeBig newsধীরে ধীরে ব্রিগেডমুখী বিজেপি কর্মী ও সমর্থকেরা, ভিড় বাড়ছে হাওড়া-শিয়ালদহে
Narendra Modi

ধীরে ধীরে ব্রিগেডমুখী বিজেপি কর্মী ও সমর্থকেরা, ভিড় বাড়ছে হাওড়া-শিয়ালদহে

এসআইআর আবহে আজ ব্রিগেডে মোদির মেগা সমাবেশ! কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী

কলকাতা: ২১ খালি হাতে ফিরতে হয়েছিল। ২৬-এ পুরনো কৌশন বদলে নতুন রুট ম্যাপে বঙ্গ দখলে কোমর বেঁধে নামছে বিজেপি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে (WB Assembly Election) পাখির চোখ করে এগোচ্ছে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে রাজ্যের বিজেপির শীর্ষ নেতারা ১৫০-র বেশি আসনে প্রার্থীর (BJP Candidate List) নাম চূড়ান্ত করে ফেলেছে। ভোটের মুখে বিজেপির হাইভোল্টেজ ব্রিগেড সমাবেশ ঘিরে রাজ্য জুড়ে পারদ চরমে। বাঙালিয়ানাকে উস্কে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে ব্রিগেডের মঞ্চ। ইতিমধ্যেই শিয়ালদহ-হাওড়ায় ভিড় বিজেপি কর্মী সমর্থকদের। এদিন সমাবেশ থেকে কী কী বার্তা দেবেন মোদি সেই দিকে তাকিয়ে দলের শীর্ষ নেতৃত্ব থেকে কর্মীসমর্থকরা।

বঙ্গবাসীর মন পেতে শুধু হিন্দুত্ব নয়, বাঙালিয়ানায় জোর দিয়েছে বিজেপি। শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi Brigade)। ব্রিগেড সমাবেশের মঞ্চে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকছে প্রশাসনিক সভার পাশাপাশি দলীয় সমাবেশ। এসআইআর আবহে রাজ্যে এসে কী বার্তা দেবেন মোদি? সেদিকে তাকিয়ে বাংলার মানুষ। ধীরে ধীরে ব্রিগেডমুখী বিজেপি কর্মী ও সমর্থকেরা। জেলা থেকে অনেক কর্মী-সমর্থক মোদির সভায় যোগ দিতে কলকাতায় আসছেন। দুই স্টেশনেই অস্থায়ী ক্যাম্প করেছে বিজেপি। সেখানে দূরদূরান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদহ স্টেশনে তদারকির দায়িত্বে রয়েছেন সজল ঘোষ। শঙ্কর ঘোষ রয়েছেন হাওড়ায়।

আরও পড়ুন: ব্রিগেড মঞ্চে দক্ষিণেশ্বর! বাঙালিয়ানায় জোর দিয়েছে বিজেপি,‘থিমপুজো’ খোঁচা দিল তৃণমূল

মোদির ব্রিগেড সভামুখী সংর্থকরা, কাটোয়া-বর্ধমান থেকে ট্রেনে বিজেপি কর্মী-সমর্থকদের কলকাতা যাত্রা কর্মী সমর্থকদের। রাজনৈতিক সভার উদ্দেশ্যে রওনা বীরভূম জেলা বিজেপির নেতাকর্মীদের। হাওড়া সদর বিজেপির তরফ থেকে প্রায় ১ লক্ষ মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নদীপথে নৌকায় করে নদী পার হয়ে হিঙ্গলগঞ্জ থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। ভোটের মুখে কী বার্তা দেন নরেন্দ্র মোদি ঠিক সেই বার্তা শুনতে কলকাতায় আসছেন হাজার হাজার পদ্ম সমর্থক।মোদির সভা উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৪০ হাজারের বেশি চেয়ার পেতেছে বিজেপি। তা ছাড়াও প্রায় দু’লক্ষ লোকের বসার ব্যবস্থা রয়েছে। বিজেপির দাবি, জমায়েতে সেই সংখ্যা ছাপিয়ে যাবে। ৩৫টি বড় স্ক্রিনের ব্যবস্থাও করেছে দল।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার পাতলি এলাকায় আবার ব্রিগেডমুখী বিজেপির গাড়ি ভাঙচুরের অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। চলন্ত বাসে থান ইট ছোড়ার অভিযোগ। বাস ঘিরে এলোপাথাড়ি ইট ছোড়ার অভিযোগ। তা নিয়ে সকালেই ব্যাপক চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে।শনিবার শুধু রাজনৈতিক জনসভা নয়, এ রাজ্যে প্রধানমন্ত্রীর শেষ ছ’টি কর্মসূচির মতো এটির ক্ষেত্রেও প্রথমে হবে প্রশাসনিক সভা, তার পরেই দলীয় জনসভা হবে। দলীয় মঞ্চের পাশেই থাকছে সরকারি অনুষ্ঠানের মঞ্চ যেখান থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন প্রধানমন্ত্রী শনিবার ব্রিগেডে দাঁড়িয়েই করবেন।মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে মোদির শেষ সর্বাধিক বৃহৎ রাজনৈতিক জনসভা হতে চলেছে ব্রিগেডে। রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, শিল্প, শিক্ষা-সহ একাধিক ইস্যুতে ইতিমধ্যেই সুর ছড়িয়েছে অন্যান্য সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188