Friday, March 27, 2026
HomeScrollলকডাউন নয়, গুজবেই আতঙ্ক! ‘প্রস্তুতি’ মন্তব্যে বিভ্রান্তি কাটাল কেন্দ্র
Energy Lockdown

লকডাউন নয়, গুজবেই আতঙ্ক! ‘প্রস্তুতি’ মন্তব্যে বিভ্রান্তি কাটাল কেন্দ্র

দেশে নতুন করে লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই

ওয়েব ডেস্ক: দেশজুড়ে ফের ‘লকডাউন’ (Lockdown) শব্দ ঘিরে জল্পনা, উদ্বেগ আর বিভ্রান্তি। তবে বাস্তবে তেমন কোনও সিদ্ধান্তের পথে হাঁটছে না কেন্দ্র। গত ৩৬ ঘণ্টায় ‘ইন্ডিয়া লকডাউন’ ও ‘এনার্জি লকডাউন’ শব্দবন্ধ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করলেও, সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশে নতুন করে লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সাম্প্রতিক ‘প্রস্তুতি’ সংক্রান্ত মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কোভিডকালের মতো কঠোর বিধিনিষেধ বা জনজীবন স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা একেবারেই ভিত্তিহীন। বরং এই ‘প্রস্তুতি’র বার্তা ছিল প্রশাসনিক তৎপরতা জোরদার করা এবং জরুরি পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকার আহ্বান।

আরও পড়ুন: জ্বালানি সংকট নিয়ে আশ্বাস মোদির

বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষিতে এই বিভ্রান্তি আরও বেড়েছে। ইরান-আমেরিকা টানাপোড়েনের জেরে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে। এই আশঙ্কা থেকেই অনেকেই ‘এনার্জি লকডাউন’-এর মতো শব্দ ব্যবহার করছেন। তবে সরকার পরিষ্কার করেছে, সাধারণ মানুষের চলাফেরা বা অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনও বিধিনিষেধ আরোপের প্রশ্নই নেই।

প্রসঙ্গত, লোকসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি উদ্বেগজনক এবং দেশবাসীকে কোভিডকালের মতোই প্রস্তুত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই মন্তব্য থেকেই জল্পনার সূত্রপাত। পাশাপাশি, কোভিড লকডাউনের ষষ্ঠ বর্ষপূর্তির সময়ের সঙ্গে এই আলোচনা মিলে যাওয়ায় আতঙ্ক আরও ছড়ায়।

সরকারি সূত্রে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি কোনও জনস্বাস্থ্য জরুরি অবস্থার সঙ্গে তুলনীয় নয়। বরং সরকারের মূল লক্ষ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। ‘লকডাউন ২.০’ আপাতত গুজবই বাস্তবে নয়। তবে বিশ্ব পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক থাকতেই বলছে সরকার।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto