Saturday, May 23, 2026
HomeScrollহিমন্ত-পত্নীর পাসপোর্ট বিতর্ক নিয়ে মুখ খুলতেই কংগ্রেস নেতার বাড়িতে দিল্লির পুলিশ! এবার...
Assam Passport Controversy

হিমন্ত-পত্নীর পাসপোর্ট বিতর্ক নিয়ে মুখ খুলতেই কংগ্রেস নেতার বাড়িতে দিল্লির পুলিশ! এবার কী হবে?

অভিযোগকারী কংগ্রেস নেতার বাসভবনে যৌথভাবে তল্লাশি অসম ও দিল্লি পুলিশের

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) মুখে চরমে অসমের (Assam) রাজনৈতিক উত্তাপ। কংগ্রেস (Cogress) নেতা পবন খেরার (Pawan Khera) বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মঙ্গলবার দিল্লিতে তাঁর বাসভবনে তল্লাশি চালায় অসম ও দিল্লি পুলিশের যৌথ দল। তবে সেই সময় বাড়িতে ছিলেন না পবন।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। সাংবাদিক বৈঠকে পবন খেরা অভিযোগ করেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার (Riniki Bhuyan Sarma) একাধিক পাসপোর্ট রয়েছে। ভারত ছাড়াও হিমন্ত পত্নীর সংযুক্ত আরব আমিরশাহি, মিশর এবং অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্বের দাবি তোলেন তিনি। পাশাপাশি বিদেশে সম্পত্তি থাকার অভিযোগও করেন। উল্লেখ্য, ভারতীয় আইনে একাধিক দেশের পাসপোর্ট রাখা দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুন: জল্পনায় ইতি, অমরাবতীই অন্ধ্রের স্থায়ী রাজধানী ঘোষণা চন্দ্রবাবুর

এই অভিযোগের প্রেক্ষিতে সরব হন মুখ্যমন্ত্রী নিজে। তিনি কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তোলেন এবং দাবি করেন, ডিজিটাল কারসাজির মাধ্যমে তাঁকে বদনাম করার চেষ্টা চলছে। এরপরই সোমবার পবন খেরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন রিনিকি ভুঁইয়া শর্মা। সেই অভিযোগের ভিত্তিতেই পরদিন দিল্লিতে কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি চালানো হয়।

এদিকে, এই পুলিশি পদক্ষেপ ঘিরে প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেন, এই তল্লাশির কোনও আইনি ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর দাবি, ভোটের আগে বিরোধীদের চাপে রাখতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d