Saturday, April 11, 2026
HomeBig news'সব সিন্ডিকেট, সব দুর্নীতিগ্রস্তদের হিসাব করা হবে', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
Narendra Modi

‘সব সিন্ডিকেট, সব দুর্নীতিগ্রস্তদের হিসাব করা হবে’, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

'বিজেপি ওদের দুর্নীতির দোকান বন্ধ করবে', তৃণমূলকে আক্রমণ মোদি'র

ওয়েব ডেস্ক : বঙ্গে বেজে গিয়েছে ভোটের দামামা (West Bengal Assembly Election 2026)। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাংলায় ধীরে ধীরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জোরদার প্রচার শুরু করেছেন। প্রতিদিন প্রায় তিনটি করে সভা করছেন তিনি। পাশাপাশি রাজ্যে এসে প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রও মোদিও (Narendra Modi)। যার ফলে গরম বাড়ার সঙ্গে বেড়ে চলেছে রাজনৈতিক উত্তাপও। এদিন পূর্ব বর্ধমানে সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে ফের একবার সরব হলেন তিনি।

শনিবার পূর্ব বর্ধমানের (East Burdwan) পূর্বস্থলীতে জনসভা জনসভা করেন তিনি। সেখান থেকে তিনি বলেছেন, ‘আপনাদের ছ’টি গ্যারান্টি দিয়েছিলাম। সেগুলি পূরণের সময় এসেছে। তৃণমূলের নির্মম সরকারের ভয়ের রাজকে সরিয়ে ভরসায় বদলে দেবে আমার গ্যারান্টি।’ সঙ্গে বলেছেন, ‘দুর্নীতি নিয়ে বিজেপি শ্বেতপত্র জারি করবে। যাতে তৃণমূলের সব সিন্ডিকেট, সব দুর্নীতিগ্রস্তদের হিসাব করা যায়। ১৫ বছরের হিসাব হবে। সব কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হবে।’

আরও খবর : ভোটে অশান্তি রুখতে কড়া নজরদারি! ১০ বুথে এক QRT

তৃণমূল ভয়ে গিয়েছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি অভিযোগ করছেন, ‘একের পর এক মিথ্যা কথা বলছে তৃণমূল (TMC)। বলছে আমরা ক্ষমতায় এলে নাকি সব প্রকল্প বন্ধ হয়ে যাবে। আসলে তা নয়। আসলে বিজেপি (BJP) ওদের দুর্নীতির দোকান বন্ধ করবে। লুট বন্ধ করবে।’

মোদি এদিন আরও অভিযোগ করেছেন, আয়ুষ্মান ভারত যোজনাতেও বাধা দিয়েছে তৃণমূল। ৪ মের পর বিজেপি মুখ্যমন্ত্রী শপথ নিলে প্রথম ক্যানেটেই কেন্দ্রের এই প্রকল্প চালু হবে বলে জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto