Monday, April 13, 2026
HomeScroll“চিরকাল কৃতজ্ঞ থাকব”, আশার স্মৃতিতে আবেগঘন ব্রেট লি
Asha Bhosle

“চিরকাল কৃতজ্ঞ থাকব”, আশার স্মৃতিতে আবেগঘন ব্রেট লি

গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ...

ওয়েব ডেস্ক: কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের (Asha Bhosle) প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আবেগঘন বার্তা দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লি (Brett Lee)। কেন তিনি নিজেকে “চিরকাল কৃতজ্ঞ” বলছেন? তার উত্তর লুকিয়ে রয়েছে দুই দশক আগের এক বিশেষ সঙ্গীতস্মৃতিতে।

২০০৬ সালে আশা ভোঁসলের সঙ্গে ‘You’re the One for Me’ গানটি রেকর্ড করেছিলেন ব্রেট লি। সেই সময় ক্রিকেটার হিসেবেই নয়, গায়ক হিসেবেও তাঁর এই নতুন পরিচয় নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। ভারত-অস্ট্রেলিয়া দুই দেশের ভক্তদের মধ্যেই গানটি জনপ্রিয়তা পায়। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করেই লি লিখেছেন, “আশা ভোঁসলের সঙ্গে এই গানটি লেখা ও রেকর্ড করার সুযোগ পেয়েছিলাম, এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।”

আরও পড়ুন: রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, চোখে জল শচীনের আশাকে ঘিরে জনসমুদ্র মুম্বইয়ে

শুধু শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবেও আশাকে মনে রেখেছেন তিনি। লির কথায়, “তাঁর অসাধারণ প্রতিভার পাশাপাশি তাঁর দয়ালু ও নম্র স্বভাব আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গিয়েছিল। এত সাফল্যের পরেও তিনি ছিলেন ভীষণ আন্তরিক। এটা সত্যিই বিরল।”

প্রয়াত শিল্পীর পরিবার ও বন্ধুদের প্রতিও সমবেদনা জানিয়েছেন ব্রেট লি। লিখেছেন, “এই কঠিন সময়ে তাঁদের পাশে আছি।” পাশাপাশি আশার সান্নিধ্যকে জীবনের অন্যতম প্রাপ্তি বলে উল্লেখ করে বলেন, “এত বিশেষ একজন মানুষের সঙ্গে কিছুটা সময় ভাগ করে নিতে পেরে নিজেকে ধন্য মনে করি।” শেষে তাঁর কণ্ঠের অমরত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন লি, “আশা ভোঁসলের সুর প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে।”

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/