Saturday, May 30, 2026
HomeScrollপ্রকাশ্যে রহস্যে মোড়া ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর টিজার
Phool Pishi O Edward

প্রকাশ্যে রহস্যে মোড়া ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর টিজার

টিজারের চমক, কোন রহস্যের জট খুলবে ফুলপিসি?

কলকাতা: অবশেষে সামনে এল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর টিজার (Phool Pishi O Edward)। প্রথম ঝলকেই বোঝা যাচ্ছে, এ ছবি দর্শককে টেনে নিয়ে যাবে এক মনস্তাত্ত্বিক এবং আবেগঘন আবহে। বাঙালির গোয়েন্দা গল্পের প্রতি ঝোঁক বরাবরই বেশি। ফেলুদা বা ব্যোমকেশের উত্তরসূরি হিসেবে গোয়েন্দা আখ্যানে এবার নয়া সংযোজন গোয়েন্দা ‘ফুলপিসি’। পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায় (Nandita Roy) আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে দর্শকের সঙ্গে এই নতুন গোয়েন্দার পরিচয় ইতিমধ্যেই করিয়ে দিয়েছেন।

উইন্ডোজ প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ (Phool Pishi O Edward Teaser)। গরমের ছুটিতে সকলকে একদম অন্যরকম একটি গল্প উপহার দিতে চলেছেন শিবপ্রসাদ ও নন্দিতা। চলতি বছরের মে মাসে মুক্তি পেতে চলেছে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’।মঙ্গলবার প্রকাশ্যে সিনেমার টিজার। গল্পের মূল রসদ যেখানে গোয়েন্দাগিরি তখন সিনেমার অন্তর্নিহিত রহস্যের উন্মোচনেও যে রহস্যের গন্ধ থাকবে সেটাই তো স্বাভাবিক। পোস্টারে ছিল শক্তিশালী ‘প্রমিলা বাহিনী’র ঝলক, আর টিজারে রয়েছে প্রতিটি চরিত্রের ‘ফার্স্ট লুক’। প্রথম ঝলকেই বোঝা যাচ্ছে, দর্শককে টেনে নিয়ে যাবে এক মনস্তাত্ত্বিক এবং আবেগঘন আবহে। চমকপ্রদ দৃশ্যায়নের মাধ্যমে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’র টিজারে বাস্তব আর কল্পনার সীমারেখা পেরিয়ে ইঙ্গিত রয়েছে লুকিয়ে থাকা সত্য ও অদৃশ্য শক্তির উপস্থিতি। বিভিন্ন স্তরে নারী চরিত্রগুলো ব্যক্তিগত সংঘাত ও অতীতের গোপন রহস্যের মুখোমুখি হয় সেই আভাসও রয়েছে সিনেমার টিজারে। গল্পের ভেতরে লুকিয়ে আছে কিছু অজানা স্তর, কিছু অদেখা সত্য, যা ধীরে-ধীরে সামনে আসবে। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জিনিয়া সেন। সঙ্গীত-ব্যাকগ্রাউন্ড স্কোরে রয়েছেন জয় সরকার, আর গানের কথায় সৃজিত—সব মিলিয়ে টিজারেই তৈরি হয়েছে এক গভীর, প্রায় ট্রান্সের মতো আবহ।

আরও পড়ুন: জিৎ-কে নিয়ে বিতর্ক! কী জানালেন অভিনেতা? 

সোহিনী সেনগুপ্ত ও রাইমা সেনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির মূল স্রোত। তাঁদের সঙ্গে রয়েছেন অর্জুন চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায় এবং নতুন মুখ শ্যামৌপ্তি মুদলি। এছাড়াও কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনামিকা সাহা, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌম্য মুখোপাধ্যায় ও ঋষভ বসু— ছবির ভেতরের সম্পর্ক আর সংঘাতকে আরও প্রকট করছেন। গল্পটা শুধু রহস্যে আটকে নেই। এর ভেতরে রয়েছে স্মৃতি, পরিচয়, সম্পর্ক আর নারীর বহুস্তরীয় সত্তা। টিজার দেখেই বোঝা যায়, নারী চরিত্রগুলো এখানে খুবই জটিল—তাঁদের নিজস্ব লড়াই, অতীতের চাপা গল্প আর ভিতরের দ্বন্দ্ব নিয়েই এগোবে ছবির পথচলা।

‘ফুলপিসি ও এডওয়ার্ড’ সিনেমার টিজারে স্পষ্ট, এটি কোনও স্বৈরাচারী রাজা অথবা জমিদারের জীবনকে ঘিরে তৈরি হওয়া একটি রহস্যময় গল্প। রাজা অথবা জমিদার নিজের শক্তির বহিঃপ্রকাশ করেন নারীদের উপর অত্যাচার করে।তবে রাজার অত্যাচার শুধু ঘরের মধ্যেই সীমিত তা কিন্তু নয়, অনন্যা চট্টোপাধ্যায় ওরফে ‘পুতলি বাই’-এর ওপরেও অত্যাচার চালায়। এত অরাজকতার মধ্যেই ঘটে যায় এক মৃত্যু। মারা যায় সেই রাজা, যাকে ঘিরে ঘনীভূত হতে থাকে রহস্য। এই রহস্যের সমাধানই করবে ‘ফুল পিসি’ ওরফে সোহিনী সেনগুপ্ত। সঙ্গ দেবে এডওয়ার্ড।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO