Monday, June 1, 2026
HomeBig news'আমি খুব খুশি' 'বিচারাধীন' ভোটারদের নিয়ে সুপ্রিম রায়ে বিরাট প্রতিক্রিয়া মমতার কী...
Mamata Banerjee

‘আমি খুব খুশি’ ‘বিচারাধীন’ ভোটারদের নিয়ে সুপ্রিম রায়ে বিরাট প্রতিক্রিয়া মমতার কী বললেন শুনে নিন

'সো হ্যাপি... আমার চেয়ে খুশি কেউ নয়', সুপ্রিম রায়ের পর বললেন মমতা

ওয়েব ডেস্ক: বিবেচনাধীন ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ঐতিহাসিক নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।ট্রাইবুনাল (Tribunal) ভোটের দু’দিন আগে ছাড়পত্র দিলেও ভোট দেওয়া যাবে। SIR মামলায় বিবেচনাধীন ভোটারদের নিয়ে রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, নির্বাচনের মাত্র দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যে সমস্ত ভোটারদের নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তাঁরা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’বিচারাধীন’ ভোটারদের নিয়ে সুপ্রিম রায়ে পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ‘আমি খুব খুশি’। রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি।মমতা মনে করিয়ে দিয়েছেন, তিনিই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। তাই এই রায়ের পর তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ নন।

ভোটের প্রচারের কর্মসূচিতে উত্তরবঙ্গে রয়েছেন মমতা। কোচবিহারে তিনি সুপ্রিম কোর্টের রায়ের খবর পান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘‘সকলকে অভিনন্দন। দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই আমি সুখবরটা পেলাম। প্রথম থেকে বলে আসছিলাম, সকলে ধৈর্য ধরুন। আমি খুব খুশি। বিচারব্যবস্থার জন্য গর্বিত। আমিই মামলা করেছিলাম। তাই আজ আমার চেয়ে খুশি কেউ নয়।’’দলের কর্মীদের উদ্দেশে বিশেষ নির্দেশও দিয়েছেন মমতা। জানিয়েছেন, ট্রাইবুনালের কাজের পর অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেই বাড়ি বাড়ি গিয়ে ভোটের স্লিপ বিলি করতে হবে দলীয় কর্মীদের।

আরও পড়ুন: ভোটের ২ দিন আগে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলেও ভোট দেওয়াযাবে! বিরাট রায় সুপ্রিম কোর্টের                                                                              

মমতা বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশমতো, যাঁরা ট্রাইবুনালে আবেদন করেছেন, প্রথম পর্যায়ের ভোটের অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে ২১ তারিখ। ভোটের দু’দিন আগেই। ওটা পেলে বুথের সমস্ত কর্মী এবং নেতাদের বলব, সে দিন রাতের মধ্যেই ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি যেন পৌঁছে দেয় — যাঁদের নাম বাদ দেওয়া হয়েছিল, তাঁরা যাতে ভোট দিতে পারেন। সাধারণ মানুষের উদ্দেশে বলেন, “যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করুন। নিশ্চয় ভোটাধিকার ফিরে পাবেন। আমি খুব খুশি। আমার করা মামলায় এই রায়। বিচারব্যবস্থার উপর গর্বিত। মা-মাটি-মানুষ জিন্দাবাদ, ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।

একই নির্দেশ ২৯ এপ্রিলের দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানিয়েছেন তিনি। ভোটারদের আশ্বস্ত করে মমতা বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ট্রাইবুনাল থেকে অনুমোদন পেলেই ভোট দেওয়ার সুযোগ থাকবে। প্রসঙ্গত, রাজ্যে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথম দফার ভোটে রাজ্যের ১৫২টি কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বাদ গিয়েছে, তাঁদের মধ্যে যাঁদের আবেদন নিষ্পত্তি করে নাম তোলার ক্ষেত্রে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইবুনাল, তাঁরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা ২৭ এপ্রিল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO