Tuesday, April 21, 2026
HomeScroll‘জাতির উদ্দেশে ভাষণে মোদির মুখে ‘৫৯ বার’ কংগ্রেসের নাম’ তীব্র সমালোচনা খাড়গের
Congress President Mallikarjun Kharge

‘জাতির উদ্দেশে ভাষণে মোদির মুখে ‘৫৯ বার’ কংগ্রেসের নাম’ তীব্র সমালোচনা খাড়গের

বিজেপি কাছে গুরুত্বপূর্ণ মহিলা বিল নয়, শুধু কংগ্রেস

ওয়েবডেস্ক-  সংসদে (Assembly) মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Amendments Bill ) পাশ করাতে পারেনি মোদি সরকার (Modi Government)। এর পরেই গতকালই জাতির উদ্দেশে ভাষণ (Address To The nation) দিতে গিয়ে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদলগুলিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তিনি। সব থেকে বেশি কংগ্রেসকে তুলোধনা করেন তিনি।

শনিবার রাত সাড়ে আটটার দিকে জাতির উদ্দেশে ভাষণে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ না করতে দিয়ে রাজ্যগুলি কত বড় ভুল করেছে সেই কথাই বার বার বলে গেলেন মোদি। সেই সঙ্গে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে মোদি বলেন, এই দলগুলির পরিবারতন্ত্র চায়, তাই নিজের পরিবারে মহিলা ছাড়া আর কোনও মহিলার উন্নতির হোক সেটা চায় না। দেশের উন্নতির থেকে তাদের কাছে দল বড়।

আধ ঘণ্টার টানা ভাষণে ৫৯ বার কংগ্রেসের নাম নেন প্রধানমন্ত্রী। এই বিল আটকানো নিয়ে প্রধানমন্ত্রীর সাফ জবাব, ভ্রুণহত্যার সমান পাপ করেছে কংগ্রেস ও অন্যান্য অন্যান্য বিরোধীরা। এবার মোদিকে একহাত নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress President Mallikarjun Kharge) । কংগ্রেসের বক্তব্য, এইভাবে সরকারি মঞ্চকে ব্যবহার করে রাজনৈতিল ভাষণ, সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে খাড়গে বলেন, হতাশ ও মরিয়া হয়ে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে বার্তাকে রাজনৈতিক ভাষণে পরিণত করলেন। পুরো ভাষণ মিথ্যায় ভরা, পুরোপুরি বিভ্রান্তিকর। একাধিক রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে রয়েছে। তার মধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রচার চালালেন,  ভারতের গণতন্ত্রের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন-  ২৪ ঘণ্টার মধ্যেই ‘ইউ-টার্ন’! রাহুলের বিরুদ্ধে FIR নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

কংগ্রেস সভাপতির দাবি, নিজের আধ ঘণ্টার ভাষণে ৫৯ বার কংগ্রেসের নাম নিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে মহিলাদের কথা মাত্র কয়েকবার। মহিলারা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ নয়, বিজেপির কাছে গুরুত্বপূর্ণ কংগ্রেস। কারণ কংগ্রেস ইতিহাসের সঠিক দিক দাঁড়িয়ে। খাড়গের দাবি, কংগ্রেস বরাবর মহিলা সংরক্ষণের পক্ষে। সেটা একাধিকবার প্রমাণও হয়েছে। বিজেপির আসল উদ্দেশ্য ছিল দেশকে ভাগ করা।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker