Sunday, June 7, 2026
HomeScrollকমিশনের ভূমিকায় খুশি শুভেন্দু! নন্দীগ্রামে ভোট দিয়ে কী বললেন পবিত্র কর?
West Bengal Assembly Election 2026

কমিশনের ভূমিকায় খুশি শুভেন্দু! নন্দীগ্রামে ভোট দিয়ে কী বললেন পবিত্র কর?

শান্তিকুঞ্জ থেকে বেরিয়েই পরিবর্তন আনার বার্তা নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর

ওয়েব ডেস্ক: বাংলায় শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রথম দফার ভোটগ্রহণ। রাজ্যের ১৫২ কেন্দ্রের বুথে বুথে প্রার্থী ভাগ্য নির্ধারণ শুরু করেছেন ভোটাররা। এদিন সকাল সকাল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজ্যের অন্যতম ‘হাইভোল্টেজ’ কেন্দ্র নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল (TMC) প্রার্থী পবিত্র কর (Pabitra Kar) এবং বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা নাগাদ শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে শুভেন্দু জানান, এবারের ভোটপর্ব নিয়ে তিনি সন্তুষ্ট। তাঁর কথায়, “বেশি উৎপাত করতে পারেনি। পারবেও না।” পাশাপাশি সাধারণ মানুষকে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। শুভেন্দু বলেন, “পরিবর্তন আনুন। এবার বিজেপির হাতে দায়িত্ব দিন। ভোট শান্তিপূর্ণ হোক।”

আরও পড়ুন: West Bengal Assembly Election 2026 Live : উত্তরবঙ্গের একাধিক বুথে ইভিএম বিভ্রাট! ‘শান্তিতেই ভোট হচ্ছে,’ বললেন দিলীপ ঘোষ!

অন্যদিকে, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর সকাল থেকেই বাড়িতে বসে বিভিন্ন বুথের পরিস্থিতির উপর নজর রাখছেন। তাঁর অভিযোগ, এলাকায় বিজেপির পক্ষ থেকে সন্ত্রাস চালানো হচ্ছে। তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে তৃণমূল কর্মীদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। যদিও তাঁর বিশ্বাস, এভাবে মানুষের সমর্থন আদায় করা সম্ভব নয়।

এদিকে খড়্গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনিও ভোটপর্বকে শান্তিপূর্ণ বলেই দাবি করেছেন। দিলীপের কথায়, “আপাতত আমি বাড়িতেই থাকব। কোথাও সমস্যা হলে তখন যাব। আমার মনে হয় না বেশি মুভমেন্ট করার দরকার আছে। কারণ, লোকে শান্তিতেই ভোট দিচ্ছে। পরিবেশও ঠিক আছে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini