Thursday, April 23, 2026
HomeBig newsWest Bengal Assembly Election 2026 LIVE : সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ১৫২...

West Bengal Assembly Election 2026 LIVE : সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ১৫২ আসনে ভোট পড়ল গড়ে ১৯ শতাংশ! ভোটদানের হারে শীর্ষে পশ্চিম মেদিনীপুর

১৬টি জেলার ১৫২ আসনে চলছে ভোটগ্রহণ

এক নজরে
6.30 সর্বশেষ
প্রায় ১৫,০০০ বুথকে ‘স্পর্শকাতর’ বা ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে ।
6.35
কমিশনের দপ্তরেই থাকলেন মনোজকুমার আগরওয়াল
6.40
১৫২টি আসনে মোট ভোটারের সংখ্যা
6.45
পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা
6.47
বুথের সংখ্যা
6.50
প্রথম দফায় মোট ৬৪ হাজার ৪৬৬টি ভিভিপ্যাট ব্যবহৃত হবে
6.52
মোট প্রার্থীর সংখ্যা ১৪৭৮
6.54
৯২টি আসনে তৃণমূল জিতেছিল
6.55
মুর্শিদাবাদে মোতায়েন সবথেকে বেশি বাহিনী
7.00
শুরু হল প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া
7.09
শুরু হল ভোটগ্রহণ।
7.18
ইভিএম কাজ করছে না বলে অভিযোগ
7.20
ইভিএম মেশিন কাজ না করার অভিযোগ
7.28
রাজ্যবাসীর উদ্দেশে সমাজমাধ্যমে পোস্ট করলেন প্রধানমন্ত্রী
7.53
সকাল সকাল ভোটদান কাজল শেখের
7.55
সকালে ভোট দিলেন হুমায়ুন কবির
7.55
সকাল থেকে বুথে বুথে লাইন, ভোট দিলেন তৃণমূলের স্বপ্না
7.59
শিলিগুড়িতেও ইভিএম-এ সমস্যার অভিযোগ!
8.01
ভোট দিলেন শুভেন্দু, অগ্নিমিত্রা পাল
08.33
ভোটকেন্দ্রে গজরাজ 'রামলাল'!
08.41
ভোট দিলেন দিলীপ ঘোষ
08.43
ডোমকলে বুথের সামনে উত্তেজনা
08.48
ভোট দিলেন কীর্তি আজাদ
08.50
ভোট দিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর
09.12
ভোট দিলেন গৌতম দেব
09.13
ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের
09.27
মুর্শিদাবাদে বুথ জ্যামের অভিযোগ
09.30
বাংলার ভোট দেখতে বিদেশি পর্যবেক্ষক
09.35
ভোট দিলেন মৌসম বেনজির নুর
09.35
বড়ঞায় ভোট কারচুপির অভিযোগ
9.35
ভোট দিলেন মৌসম, ঈশা
9.36
ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের
9.38
মুর্শিদাবাদে বুথ জ্যামের অভিযোগ

বৃহস্পতিবার শুরু হল বাংলায় বিধানসভা নির্বাচন। আজ ১৬ টি জেলার ১৫২ টি বিধানসভা আসনে হচ্ছে নির্বাচন। এদিন সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। আর এই ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটারদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন জেলায় ২৩ তারিখে ভোটগ্রহণ  হবে। জেলাগুলি হল, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম।

এক নজরে
🕒 শেষ আপডেট: 9.38
মুর্শিদাবাদে বুথ জ্যামের অভিযোগ

রানিনগরের একটি বুথে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ‍্যাম করার অভিযোগ উঠল। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

🕒 শেষ আপডেট: 9.36
ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

ডোমকলে তৃণমূল এবং সিপিএমের মধ্যে গোলমালের ঘটনায় এ বার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বুধবার রাতে তৃণমূল এবং সিপিআইএমের কর্মী সমর্থকদের মধ্যে অশান্তির ঘটনা ঘটে। প্রথমে বচসা পরে তা ভয়ংকর আকার নেয়। ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সংঘর্ষে জখম চার জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়েছে।

🕒 শেষ আপডেট: 9.35
ভোট দিলেন মৌসম, ঈশা

ভোট দিলেন মালদহের মালতীপুর আসনের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর। ভোট দিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীও।

🕒 শেষ আপডেট: 09.35
বড়ঞায় ভোট কারচুপির অভিযোগ

বড়ঞা বিধানসভার ১৮৬ নম্বর বুথেরভোটারদের অভিযোগ, ঘাসফুলে ভোট দিলে তা পড়ছে বিজেপিতে।

🕒 শেষ আপডেট: 09.35
ভোট দিলেন মৌসম বেনজির নুর

ভোট দিলেন মালদহের মালতীপুর আসনের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর। ভোট দিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীও।

🕒 শেষ আপডেট: 09.30
বাংলার ভোট দেখতে বিদেশি পর্যবেক্ষক

বৃহস্পতিবার সকালে এমনই একদল বিদেশি পর্যবেক্ষক পৌঁছে যান দার্জিলিঙের এক বুথের সামনে পৌঁছে যান একদল বিদেশি পর্যটক।

🕒 শেষ আপডেট: 09.27
মুর্শিদাবাদে বুথ জ্যামের অভিযোগ

মুর্শিদাবাদের রানীনগরের একটি বুথে বুথ জ‍্যাম করার অভিযোগ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।

🕒 শেষ আপডেট: 09.13
ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

ডোমকলে তৃণমূল এবং সিপিএমের মধ্যে গোলমালের ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

🕒 শেষ আপডেট: 09.12
ভোট দিলেন গৌতম দেব

শিলিগুড়ির ১৭৩ নম্বর বুথে ভোট দিলেন গৌতম দেব। "নির্বাচনকে কেন্দ্র করে কমিশন যে জুমলাবাজি শুরু করেছে তার বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবে," ভোট দিয়েই বিরাট বার্তা তৃণমূল প্রার্থীর।

🕒 শেষ আপডেট: 08.50
ভোট দিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সাত নম্বর বুথ শম্ভুনাথ প্রাথমিক শিক্ষা সদনে ভোট দিলেন তৃণমূল প্রার্থী পবিত্র কর।

🕒 শেষ আপডেট: 08.48
ভোট দিলেন কীর্তি আজাদ

দুর্গাপুর পূর্ব বিধানসভার ফাইন আর্টস ক্লাবের ৪৮ নং বুথে ভোট দিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

🕒 শেষ আপডেট: 08.43
ডোমকলে বুথের সামনে উত্তেজনা

মুর্শিদাবাদের ডোমকলে ২১৭ নম্বর বুথের সামনে জটলা শুরু হয়েছে বলে খবর। কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ সামনে আসছে।

🕒 শেষ আপডেট: 08.41
ভোট দিলেন দিলীপ ঘোষ

খড়্গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দিলেন দিলীপ ঘোষ। "আপাতত আমি বাড়িতেই থাকব। কোথাও সমস্যা হলে, তখন আমি যাব," ভোট দিয়ে বার্তা বিজেপি প্রার্থীর।

🕒 শেষ আপডেট: 08.33
ভোটকেন্দ্রে গজরাজ 'রামলাল'!

ভোটগ্রহণ শুরু হতেই ঝাড়গ্রামের জিতুশোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের কাছে পৌঁছে যায় একটি হাতি, যেটির নাম ‘রামলাল’।

🕒 শেষ আপডেট: 8.01
ভোট দিলেন শুভেন্দু, অগ্নিমিত্রা পাল

ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোট দিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলআইসির ৪৩ নম্বর বুথে ভোট দেন অগ্নিমিত্রা।আসানসোল উত্তর বিধানসভার ভোটার বলে জানান বিজেপি প্রার্থী

🕒 শেষ আপডেট: 7.59
শিলিগুড়িতেও ইভিএম-এ সমস্যার অভিযোগ!

শিলিগুড়ি বিধানসভার ২৬/৩১ নম্বর বুথে ইভিএম সমস্যার অভিযোগ। সেখানে মার্গারেট স্কুলের ২৬/৩১ নম্বর বুথে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটারেরা।

🕒 শেষ আপডেট: 7.55
সকাল থেকে বুথে বুথে লাইন, ভোট দিলেন তৃণমূলের স্বপ্না

বৃহস্পতিবার শুরু প্রথম দফার ভোটগ্রহণ। মোক পোলের পর বুথে বুথে ভোটারদের লাইন চোখে পড়ার মতো। বাড়ির সামনে বুথে দিনের প্রথম ভোটার হিসেবে ভোট দিয়ে দিন শুরু করলেন জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। সোনা জয়ী স্বপ্না এই আসনের তৃণমূল প্রার্থী। বাড়ির সামনে পাতকাটা ঘোষপাড়া বিএফপি স্কুলের ১৮/১৯৭ নম্বর বুথে মা-কে নিয়ে সপরিবারে ভোট দিলেন স্বপ্না বর্মন। ৭২০ জন ভোটার রয়েছেন এই বুথে। সকাল সকাল ভোট দিতে বুথে উপস্থিত হয়ে ছিলেন তৃণমূল প্রার্থী স্বপ্না।

🕒 শেষ আপডেট: 7.55
সকালে ভোট দিলেন হুমায়ুন কবির

ভোট দিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে সোমপাড়া ১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বুথে ভোট দেন তিনি।

🕒 শেষ আপডেট: 7.53
সকাল সকাল ভোটদান কাজল শেখের

নানুর পাপুড়ি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সকাল ভোট দিলেন কাজল শেখ। তিনি হাসন বিধানসভার প্রার্থীও।

🕒 শেষ আপডেট: 7.28
রাজ্যবাসীর উদ্দেশে সমাজমাধ্যমে পোস্ট করলেন প্রধানমন্ত্রী

ভোটগ্রহণপর্ব শুরু হতেই রাজ্যবাসীর উদ্দেশে সমাজমাধ্যমে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।"

🕒 শেষ আপডেট: 7.20
ইভিএম মেশিন কাজ না করার অভিযোগ

কালচিনি বিধানসভা কেন্দ্রের কালচিনি ব্লকের মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২০৫ নম্বর বুথেও ইভিএম মেশিন কাজ না করার অভিযোগ উঠেছে।

🕒 শেষ আপডেট: 7.18
ইভিএম কাজ করছে না বলে অভিযোগ

মালদহ জেলার চাঁচল বিধানসভা কেন্দ্রের চাঁচল-১ ব্লকের মোতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ২১১ নম্বর বুথে ইভিএম কাজ করছে না বলে অভিযোগ জানিয়েছে তৃণমূল

🕒 শেষ আপডেট: 7.09
শুরু হল ভোটগ্রহণ।

সকাল ৭টা থেকে শুরু হল ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

🕒 শেষ আপডেট: 7.00
শুরু হল প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া

১৬ টি জেলার ১৫২ টি বিধানসভা আসনে শুরু হল ভোটগ্রহণ প্রক্রিয়া

🕒 শেষ আপডেট: 6.55
মুর্শিদাবাদে মোতায়েন সবথেকে বেশি বাহিনী

প্রথম দফার মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়।

🕒 শেষ আপডেট: 6.54
৯২টি আসনে তৃণমূল জিতেছিল

তথ্য বলছে, ২০২১ সালের ভোটে এই ১৫২টি আসনের মধ্যে ৯২টি আসনে তৃণমূল জিতেছিল। ৫৯টি আসনে জিতেছিল বিজেপি।

🕒 শেষ আপডেট: 6.52
মোট প্রার্থীর সংখ্যা ১৪৭৮

১৫২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৪৭৮। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী ১৬৭ জন।

🕒 শেষ আপডেট: 6.50
প্রথম দফায় মোট ৬৪ হাজার ৪৬৬টি ভিভিপ্যাট ব্যবহৃত হবে

প্রথম দফায় মোট ৬৪ হাজার ৪৬৬টি ভিভিপ্যাট, ৫৯ হাজার ৭৭৭টি ব্যালট ইউনিট এবং ৫৯ হাজার ৯৮০টি কন্ট্রোল ইউনিট ব্যবহৃত হবে ।

🕒 শেষ আপডেট: 6.47
বুথের সংখ্যা

মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথে প্রথম দফার ভোটগ্রহণ হবে। তার মধ্যে প্রধান বুথের সংখ্যা ৪১ হাজার ৪১৮। সহকারী বুথ রয়েছে ২৯৫৮টি।

🕒 শেষ আপডেট: 6.45
পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা

পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ এবং মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬৫ জন।

🕒 শেষ আপডেট: 6.40
১৫২টি আসনে মোট ভোটারের সংখ্যা

২০২৬ সালে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর প্রথম দফার ১৫২টি আসনে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১

🕒 শেষ আপডেট: 6.35
কমিশনের দপ্তরেই থাকলেন মনোজকুমার আগরওয়াল

রাতভর কমিশনের দফতরে থাকলেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। উপস্থিত ছিলেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও পুলিশ পর্যবেক্ষক এন.কে. মিশ্র। ১৫২ কেন্দ্রের পর্যবেক্ষকদের সজাগ থাকার নির্দেশ কমিশনের।

🕒 শেষ আপডেট: 6.30
প্রায় ১৫,০০০ বুথকে ‘স্পর্শকাতর’ বা ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

রাজ্যে শুরু প্রথম দফার (West Bengal Assembly Election 2026) নির্বাচন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। বিশেষ করে ‘শ্যাডো এরিয়া’ বা নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা এবং স্পর্শকাতর বুথগুলোর জন্য নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।জানানো হয়েছে, এবারের প্রথম দফার নির্বাচনে প্রায় ১৫,০০০ বুথকে ‘স্পর্শকাতর’ বা ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker