Friday, June 12, 2026
HomeScrollঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে ভাঙড়ে বোমাতঙ্ক!
Bhangar

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে ভাঙড়ে বোমাতঙ্ক!

খবর পেয়েই উত্তর কাশিপুর থানার পুলিশ এসেছে ঘটনাস্থলে

ওয়েব ডেস্ক : প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হয়ে গিয়েছে। ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট। সেদিন ১৪২টি আসনে ভোট হবে। এই দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ভোট হবে। এই নির্বাচনের আগে রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ ভাঙড়ে (Bhangar) সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কিন্তু তার আগে সেখানে ছড়াল বোমাতঙ্ক।

ভাঙড়ের শানপুকুর অঞ্চলের মাঝেরআইট এলাকায় তৃণমূল (TMC) কর্মীর পরিত্যক্ত বাড়িতে বোমা আছে বলে আতঙ্ক ছড়িয়েছে। এই খবর পেয়েই উত্তর কাশিপুর থানার পুলিশ এসেছে ঘটনাস্থলে। আইএসএফের অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্যের নির্দেশে এই বোমা মজুদ করা হয়েছে।

আরও খবর : ভোট পরবর্তী হিংসা আলিপুরদুয়ারে, বিজেপির পোলিং এজেন্টকে মারধর, হুমকি 

এদিকে আইএসএফের (ISF) স্থানীয় নেতৃত্বরা দাবি জানিয়েছেন, এই ঘটনায় পঞ্চায়েত সদস্যের বাড়িতেও তদন্ত করে দেখা হোক। তবে এই ঘটনায় পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, আইএসএফ তৃণমূলের কর্মীর পরিত্যক্ত বাড়িতে বোমা রেখে দোষ চাপানোর চেষ্টা করছে। আসলে নিজেদের হার নিশ্চিত জেনে এই ভাবে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

তবে দ্বিতীয় দফার ভোটের আগে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। বলে রাখা দরকার, প্রথম দফার নির্বাচন বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে। আর দ্বিতীয় দফাতেও তা যেন হয়, তা নিয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে ভাঙড়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d