ওয়েবডেস্ক- জল্পনার অবসান। অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের (Director Utsav Mukherjee) । নিখোঁজের ২৪ দিন পর খোঁজ পাওয়া গেল। সোশ্যাল মিডিয়ায় প্রথমে পরিচালকের স্ত্রীর পোস্ট থেকেই জানা যায়, উৎসব মুখোপাধ্যায়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়েছিলেন, তার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
তবে দীর্ঘ ২৪ দিন পর অবশেষে খোঁজ মিলল। এক বন্ধুর বাড়িতে রয়েছেন তিনি, কলকাতার বাইরে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পরে পরিচালককে যে পাওয়া গিয়েছে, সেই খবরই জানিয়েছেন তাঁর স্ত্রী। তবে কেন পরিচালক এমন পদক্ষেপ নিয়েছিলেন, সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় আজ, পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় (Wife Moupia Banerjee) লিখেছেন, উৎসবের খোঁজ মিলেছে।
ওর এক বন্ধুর সঙ্গে কলকাতার বাইরে এই মুহূর্তে রয়েছে ও। আমি সেখানে যাচ্ছি, সঙ্গে করে ওঁকে ফিরিয়ে নিয়ে আসব। এর থেকে বেশি আমি এই মুহূর্তে এর থেকে বেশি আর কিছু জানি না। আমায় একটু সময় দিন। আমি যখন পুরো বিষয়টি জানব, আপনাদেরও সবটা জানাব। যারা এতদিন আমাদের খোঁজ নিয়েছেন, পাশে থেকেছেন, তাদের অনেক ধন্যবাদ। আমাদের প্রার্থনায় আমাদের রাখবেন’।
গত ২ এপ্রিল উৎসবের খোঁজ না পেয়ে নিখোঁজ ডায়েরি করেন উৎসব মুখোপাধ্যায়ের স্ত্রী মৌপিয়া। সম্প্রতি পরিচালকের বাবা মারা গিয়েছেন। স্ত্রী সেই সময় জানিয়েছিলেন, নিমতা এলাকার ব্যাঙ্ক টাকা তোলার কথা জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্বামী। নিজের ফোন বাড়িতে রেখে বাবার ফোন নিয়ে বের বেরিয়েছিলেন। রাত পর্যন্ত পরিচালক বাড়ি না ফেরায়, আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
আরও পড়ুন- রাজবেশে সিংহাসনে সাহেব, ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর ফার্স্ট লুকে রহস্যের ইঙ্গিত
দুপুরবেলা পরিচালক উৎসব মুখোপাধ্যায় ফোনে জানান, তিনি বাড়িতে রয়েছেন। তার পর থেকে ফোন বন্ধ। সেইদিন তো বাড়ি ফেরেননি, ২৪ দিন পর অবশেষে খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় মৌপিয়ার পোস্ট দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছেন অনেকেই। উৎসব মুখোপাধ্যায়ের ফোন শেষবার ট্র্যাক করা গিয়েছিল উল্টোডাঙ্গা স্টেশন পর্যন্ত। কেন তিনি বাড়ি না এসে বন্ধু বাড়ি চলে গেলেন, কেন বাড়ি ফিরলেন না, হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন সবটাই অস্পষ্ট।







