HomeScrollঘটকপুকুর DCRC-তে পুলিশ কমিশনার! কড়া নিরাপত্তায় ভোট, মোতায়েন QRT-নাকা-অ্যারেস্ট টিম
Ghatakpukur

ঘটকপুকুর DCRC-তে পুলিশ কমিশনার! কড়া নিরাপত্তায় ভোট, মোতায়েন QRT-নাকা-অ্যারেস্ট টিম

পরিদর্শনে এলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ

ঘটকপুকুর: ভোটের আগে নিরাপত্তা খতিয়ে দেখতে ঘটকপুকুরের ডিসিআরসি (DCRC) পরিদর্শনে এলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। মঙ্গলবার তাঁর এই সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

ডিসিআরসি চত্বরে নিরাপত্তা ব্যবস্থা, ভোটকর্মীদের প্রস্তুতি এবং ইভিএম বণ্টন প্রক্রিয়া খতিয়ে দেখেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার জানান, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে পুলিশের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বারুইপুর পূর্বে ভোটের কাউন্টডাউন! কৃষাণ মান্ডি থেকে বুথমুখী কর্মীরা

তাঁর কথায়, “পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। পাশাপাশি মোবাইল কুইক রেসপন্স টিম (QRT), নাকা চেকিং এবং প্রয়োজনীয় ক্ষেত্রে গ্রেফতারের ব্যবস্থাও রাখা হয়েছে।” যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতেই এই বহুমুখী প্রস্তুতি বলে জানান তিনি।

প্রশাসন সূত্রে খবর, স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। নিয়মিত টহল, চেকপোস্টে কড়াকড়ি এবং নজরদারি বাড়ানো হয়েছে। ডিসিআরসি-তে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বণ্টন প্রক্রিয়াও চলছে কড়া নিরাপত্তার মধ্যে। ভোটের দিন যাতে সাধারণ মানুষ নির্ভয়ে বুথে গিয়ে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যেই এই সমন্বিত প্রস্তুতি, বার্তা পুলিশের। কমিশনারের এই পরিদর্শনের পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত প্রশাসন ও ভোটকর্মীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News