Monday, June 15, 2026
HomeScrollআইপিএলে ‘হতশ্রী’ বুমরা! এবার বাদ পড়বেন দল থেকে? বিরাট আপডেট দিলেন কোচ
Jasprit Bumrah

আইপিএলে ‘হতশ্রী’ বুমরা! এবার বাদ পড়বেন দল থেকে? বিরাট আপডেট দিলেন কোচ

চলতি মরশুমে ৩০ ওভার বল করে ২৬৪ রান দিয়ে মাত্র ২ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা

ওয়েব ডেস্ক: ক্রিকেটের যেকোনও ফরম্যাটে নির্ভরযোগ্যতার আরেক নাম হয়ে উঠেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। মডার্ন ডে ক্রিকেট যেখানে দিন দিন বোলারদের জন্য কঠিন হয়ে উঠেছে, সেখানে এই মুম্বইকর ব্যাটারদের বেঁধে রাখতে সিদ্ধহস্ত। কিন্তু চলতি আইপিএল (IPL 2026) মরশুমে এখনও চেনা ছন্দে দেখা যায়নি বুমরাকে। দীর্ঘ ৩২৫ দিন পর আইপিএলে উইকেট পেলেও, ধারাবাহিকভাবে প্রভাব ফেলতে পারছেন না তিনি। স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, বুমরাকে কি এবার বিশ্রাম দেওয়া উচিত?

একসময় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষ দলগুলো পরিকল্পনা করত, কীভাবে বুমরার চার ওভার সামলে নেওয়া যায়। কিন্তু এবার সেই ভয়টা আর তেমন নেই। বরং তাঁকেই আক্রমণের লক্ষ্য করছেন ব্যাটাররা। সর্বশেষ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে চার ওভারে ৫২ রান দেন বুমরা, থাকেন উইকেটশূন্য। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, হেনরিখ ক্লাসেন, সলিল অরোরা- সকলেও বুমরাকে এদিন একহাত নেন। গোটা ম্যাচে পাঁচটি ছক্কা হজম করেন তিনি, যা তাঁর মানের বোলারের ক্ষেত্রে বিরল।

আরও পড়ুন: এখনও প্লে-অফে পৌঁছতে পারবে KKR! রিঙ্কুদের সামনে এখন কী অঙ্ক? দেখে নিন একনজরে

পরিসংখ্যানও বলছে, সমস্যা গভীর। আট ম্যাচে ৩০ ওভার বল করে ২৬৪ রান দিয়েছেন বুমরা। ইকোনমি রেট ৮.৮০, যেখানে তাঁর কেরিয়ার গড় ৭.৩৩। মাত্র ২ উইকেট নিয়ে বোলিং গড় দাঁড়িয়েছে ১৩২। এমনকি তাঁর গড় গতিও নেমে এসেছে ঘণ্টায় ১৩২.১ কিলোমিটারে। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী কোচ কাইরন পোলার্ড ইঙ্গিত দিয়েছেন যে, বুমরাকে কয়েকটি ম্যাচ বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর মতে, বছরের পর বছর দল ও দেশের জন্য পারফর্ম করার পর খারাপ সময় আসতেই পারে। তাই প্রয়োজন সময়, বিশ্রাম এবং মানসিক বিরতি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d