HomeScrollজয় নিয়ে প্রত্যয়ী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, দিলেন বড় বার্তা
Samik Bhattachary

জয় নিয়ে প্রত্যয়ী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, দিলেন বড় বার্তা

২০০-র বেশি আসনও নিয়ে রাজ্যের ক্ষমতায়', গণনার আগে আশাবাদী শমীক

কলকাতা: রাত পোহালেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগেই জয় নিয়ে প্রত্যয়ী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattachary)। গণনার আগে বিজেপি কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন, কেউ যেন হিংসায়, অশান্তিতে জড়িয়ে না পড়েন।ভোট ঘোষণার সময় থেকেই বলে আসছেন, এবার পরিবর্তনের নির্বাচন। ভোটের পর এগজিট পোলও তারই ইঙ্গিত দিয়েছে। গণনার ২৪ ঘণ্টা আগেও রাজ্যে ক্ষমতায় আশা নিয়ে আশাবাদী ওই বিজেপি নেতা।

এ বারের দু’দফার নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে।ভোট হয়ে যাওয়ার পর আর ফল ঘোষণার আগে সাধারণত পরিবেশ হাল্কা থাকে। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা। EVM কারচুপির অভিযোগ, কিছু কেন্দ্রে পুনর্নির্বাচনের জেরে পরিস্থিতি বেশ উত্তপ্ত। তবে শমীকের কথায়, ‘এবার উনি (মমতা)কিছুই করতে পারবেন না।’সোমবার রাজ্যের ২৯৩টি বিধানসভা আসনের (ফলতায় ছাড়া) ভোটগণনা রয়েছে। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্রাথমিক আভাসও আসতে শুরু করে দেবে বিভিন্ন আসন থেকে। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে দলের সকল স্তরের কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে রাখলেন বিজেপির রাজ্য সভাপতি।দলীয় কর্মীদের উদ্দেশে শমীক বলেন, “জয়ের পরে বিজেপি কর্মীরা যেন হিসার আশ্রয় না নেন। বিভিন্ন জায়গায় মরিয়া হয়ে একটা রাজনৈতিক দল কিছু অবাঞ্ছিত লোকজনকে জড়ো করছে। কিন্তু এ বার সেই সব করে গণনায় গন্ডগোল করা যাবে না।”

আরও পড়ুন: ভোট গণনার দিন বৃষ্টির পূর্বাভাস, তোলপাড় হবে কোন কোন এলাকা?

[youtube-feed feed=1]
Read More

Latest News