Thursday, May 14, 2026
HomeScrollমিলেছে ভবিষ্যদ্বাণী, এবার সেই জ্যোতিষীকেই বড় পদে বসালেন বিজয়!
Tamilnadu

মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার সেই জ্যোতিষীকেই বড় পদে বসালেন বিজয়!

টিভিকে যে জিতবে তার ভবিষ্যদ্বাণী করেছিলেন ওই জ্যোতিষী

ওয়েব ডেস্ক : তামিলনাড়ুতে পা দিয়েই ইতিহাস বিজয়ের (Vijay)। প্রথমবার নির্বাচনে লড়ে ক্ষমতায় এসেছে তাঁর দল টিভিকে (TVK)। তার পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ‘থলপতি’। আর এই পদে বলার পর মুখ্যমন্ত্রীর দফতরের ওএসডি হিসেবে জ্যোতিষী রিকি রাধন পণ্ডিত ভেত্তেরিভেলকে (Rickey Radhan Pandit Vettrivel) নিয়োগ করলেন তিনি৷

মূলত, এই জ্যোতিষীই তামিলনাড়ুর (Tamilnadu) বিধানসভা নির্বাচনে টিভিকে যে জিতবে তা ভবিষ্যদ্বাণী করেছিলেন রিকি রাধন পণ্ডিত ভেত্তেরিভেল (Rickey Radhan Pandit Vettrivel)। গত ১০ মে ৩টে বেজে ৪৫ মিনিটে শপথ নেওয়ার কথা ছিল বিজয়ের। কিন্তু হঠাৎ সেই সময় পরিবর্তন করেন তিনি। তার পর সকাল ১০টাতেই শপথ নেন তিনি। সূত্রের খবর, জ্যোতিষী রিকি রাধনের পরামর্শ অনুযায়ী এই সময় পরিবর্তন করেছিলেন তিনি।

আরও খবর : জ্বালানি বাঁচাতে নিজের কনভয়ের সংখ্যাই কমিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী

রিকি রাধন পণ্ডিত ভেত্তেরিভেল দাবি করেছেন, তিনি শুধু বিজয় নয়, এর আগে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকেও (Jayalalithaa) পরামর্শ দিয়েছিলেন। তিনি এআইএডিএমকে-র জয়ের পূর্বাভাসও দিয়েছিলেন। ১৯৯৪ থেকে ১৯৯৭ পর্যন্তও নাকি তিনি জয়ললিতাকে পরামর্শ দিয়েছিলেন। এমনকি সতর্ক করেছিলেন। এর পরেই ১৯৯৬ সালে ক্ষমতাচ্যুত হন জয়ললিতা। এমনকি গ্রেফতারও হতে হয় তাঁকে।

এর পরেই রিকি রাধনকে (Rickey Radhan Pandit Vettrivel) নিজের ব্যক্তিগত জ্যোতিষী হসেবে নিয়োগ করেন জয়ললিতা। এই জ্যোতিষী দাবি করেন, তাঁর পরামর্শেই নাকি নিজের নামের বানান বদল করেন জয়ললিতা। কিন্তু এর পর রিকি রাধন ভুল ভবিষ্যদ্বাণী করার ফলে সম্পর্কের অবনতিও ঘটেছিল। এবার এই জ্যোতিষীকেই মুখ্যমন্ত্রীর দফতরের ওএসডি করলেন বিজয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto