Saturday, July 18, 2026
HomeScrollবাম সরকারের মন্ত্রীর মেয়ে আজ বিজেপির মন্ত্রিসভায়! শপথ নিয়ে আবনেঘন হয়ে কী...
Gargi Das Ghosh

বাম সরকারের মন্ত্রীর মেয়ে আজ বিজেপির মন্ত্রিসভায়! শপথ নিয়ে আবনেঘন হয়ে কী বললেন গার্গী দাস ঘোষ?

রাজনীতির ময়দানে মতাদর্শ আলাদা হলেও মানুষের জন্য কাজ করার লক্ষ্যই একসূত্রে বেঁধেছে মা-মেয়েকে

ওয়েব ডেস্ক: রাজনীতির ময়দানে মা-মেয়ের মতাদর্শ আলাদা হলেও মানুষের জন্য কাজ করার লক্ষ্যই তাঁদের একসূত্রে বেঁধেছে। মায়ের পর এবার রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলেন মেয়ে। প্রয়াত বাম নেত্রী ছায়া ঘোষের (Late Chhaya Ghosh) কন্যা গার্গী দাস ঘোষ (Gargi Das Ghosh) এবার বিজেপির (BJP) টিকিটে বিধায়ক নির্বাচিত হয়ে স্থান পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্ত্রিসভায় (WB Cabinet)। আর সেই ঘটনাকেই ঘিরে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

প্রয়াত ছায়া ঘোষ দীর্ঘদিন ফরোয়ার্ড ব্লকের (All India Forward Bloc) হয়ে রাজনীতি করেছেন। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে চারবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। বামফ্রন্ট সরকারের আমলে দু’বার মন্ত্রিত্বও সামলেছেন। বিশেষ করে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মন্ত্রিসভায় কৃষি বিপণন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ছায়া ঘোষ।

আরও পড়ুন: আম্বেদকর মূর্তিতে মালা দিয়ে ওয়াই চ্যানেলের পথে মমতা তৃণমূল সুপ্রিমোর ডাকে সাড়া দিয়ে এলেন কারা?

অন্যদিকে, তাঁর মেয়ে গার্গী দাস ঘোষ রাজনীতিতে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কান্দি কেন্দ্র থেকে জয়ী হন তিনি। প্রথমবার বিধায়ক হয়েই সোমবার লোকভবনে রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন গার্গী। তার পরেই মায়ের রাজনৈতিক উত্তরাধিকার প্রসঙ্গে গার্গী বলেন, “মা সারা জীবন মানুষের জন্য কাজ করে গিয়েছেন। আমিও মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই বড় হয়েছি। দল আলাদা হতে পারে, মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছেটা একই।” তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

প্রথমবার নির্বাচনে জিতেই মন্ত্রিত্ব পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গার্গী। তাঁর কথায়, “দল আমাকে যোগ্য মনে করেছে বলেই এই দায়িত্ব দিয়েছে। কান্দির মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। এখন আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি শুধু বিধায়ক নই, একজন রাষ্ট্রমন্ত্রীও। সব মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot