Wednesday, June 3, 2026
HomeBig newsনতুন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Ritabrata Banerjee

নতুন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

স্পিকার রথীন্দ্র বসু আনুষ্ঠানিভাবে এমনটাই ঘোষণা করেছেন

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা (Leader of the opposition) হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। বুধবার বিধানসবা স্পিকার রথীন্দ্র বসু আনুষ্ঠানিভাবে এমনটাই ঘোষণা করেছেন। বলে রাখা দরকার, এদিন ৫৮ বিধায়কের সই নিয়ে স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছিল। সেখানে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করেছিলেন সকলে। তার পরেই তৃণমূল নেতাকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে।

সূত্রের খবর, তৃণমূলের ৮০ জন বিদায়কের মধ্যে ৬০ জন বিধায়ক ঋতব্রতকে (Ritabrata Banerjee) বিরোধী দলনেতা করার প্রস্তাবে সম্মতি দিয়েছে। এদিন বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হওয়ার পর ঋতব্রত বলেছেন, ‘আপাতত ৫৮ জন। আরও দু’জন আছেন। তাঁরা এখন রাজ্যের বাইরে আছেন। তাঁদের সম্মতি রয়েছে। তাঁদের সমর্থন এলে এই সংখ্যা ৬০ হবে।’’ এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পরামর্শদাতা হওয়ার আবেদন করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই পরিষদীয় দলের সঙ্গে সম্পর্ক নেই বলেও উল্লেখ করেছেন।

ঋতব্রত এদিন আরও জানিয়েছেন, বিধানসভায় মুখ্যসচেতক হয়েছেন আখরুজ্জামান। জাভেদ আহমেদ খান, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা এবং সন্দীপন সাহাকে ডেপুটি লিডার করা হয়েছে। ঋতব্রত আরও বলেছেন, বিরোধীদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে যে প্রশাসনিক বৈঠক করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ। এছাড়া বলেছেন, বিধানসভা তাঁরা সদর্থক বিরোধীদের ভূমিকা পালন করবেন। পাশাপাশি আমরা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। ওয়াক আউট করে বিজেপিকে সুবিধা করে দেব না বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর : বিধাননগর পুলিশের হাতে আটক তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, কী অভিযোগ?

উল্লেখ্য, সইকাণ্ড সামনে আসার পর তৃণমূলের ভিতরে ফাটল সামনে আসে। বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে বর্ষীয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের চিঠিকে গিরে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। অভিযোগ ওঠে তৃণমূলের তরফে এ নিয়ে যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে অনেক তৃণমূল বিধায়কের চিঠি জাল করা হয়েছে। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই বিষয়টি বিধানসভাকে জানিয়েছিল ঋতব্রত এবং সন্দীপনই। এ নিয়ে পুলিশে এফআইআর দায়ের হয়েছিল। এ নিয়ে তদন্ত করছে সিআইডি। আর দল বিরোধী কাজের জন্য তৃণমূলের দুই বিধায়ককে বহিষ্কার করেছিল তৃণমূল।

এর পরে ৫৮ বিধায়কের সমর্থন নিয়ে এদিন স্পিকারের কাছে একটি চিঠি জমা দিয়েছিলেন ঋতব্রতরা। সেখানে ঋতব্রতকে (Ritabrata Banerjee) বিরোধী নেতা করার বিষয়ে আবেদন করা হয়েছিল। এবার তাতেই সিলমোহর দিয়েছেন স্পিকার রথীন্দ্র বসু।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D