Saturday, July 25, 2026
HomeScrollযাত্রীচাপ সামলাতে কলকাতার ১৪ রুটে বাড়ছে সরকারি বাস
Kolkata Bus

যাত্রীচাপ সামলাতে কলকাতার ১৪ রুটে বাড়ছে সরকারি বাস

কোন কোন রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা?

কলকাতা: রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা (Free Bus Ticket Service for women) চালুর পর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার একাধিক রুটে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই বাড়তি চাপ সামাল দিতে কলকাতার ১৪টি গুরুত্বপূর্ণ রুটে অতিরিক্ত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর।

দফতরের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, কয়েকটি রুটে যাত্রী বৃদ্ধির হার ২২ থেকে ২৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এর ফলে অফিস টাইমে তো বটেই, দিনের অন্যান্য সময়েও বাসে অতিরিক্ত ভিড় দেখা যাচ্ছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতেই পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিজেপি কর্মীকে মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা তাপস চক্রবর্তী

যেসব রুটে অতিরিক্ত বাস চালানো হবে, তার মধ্যে রয়েছে,

উল্টোডাঙা – ইকো স্পেস (নিউ টাউন)
ইকো পার্ক – হাওড়া স্টেশন
উল্টোডাঙা – সেক্টর ফাইভ
যাদবপুর – করুণাময়ী
রথতলা – হাওড়া স্টেশন
উল্টোডাঙা – রুবি
হাওড়া স্টেশন – গড়িয়া
হাওড়া স্টেশন – বিমানবন্দর
রুবি – হাওড়া

এছাড়াও আরও কয়েকটি ব্যস্ত রুটকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। সমীক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। অভিযোগ, কিছু ক্ষেত্রে বাসচালক ও কন্ডাক্টররা বাসস্টপে অপেক্ষারত মহিলা যাত্রীদের দেখেও বাস থামাচ্ছেন না। যেহেতু মহিলা যাত্রীদের টিকিট কাটতে হয় না, তাই এই প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে পরিবহণ দফতর। সমস্ত পরিবহণ নিগমকে জানানো হয়েছে, এমন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে রাজ্যের পাঁচটি পরিবহণ নিগমের অধীনে ৩৬৮টি রুটে মোট ১,৭৮৩টি সরকারি বাস চলাচল করছে। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে আরও ৫০টি বৈদ্যুতিক বাস পরিষেবায় যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

পরিবহণ দফতরের আশা, নতুন বাস নামানোর ফলে যাত্রীদের অপেক্ষার সময় কমবে এবং অতিরিক্ত ভিড়ের সমস্যাও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99