Thursday, June 18, 2026
HomeScrollফের কালীঘাটে মমতার পাড়ায় সিআইডি! আধিকারিকরা গেলেন কোথায়? কী ঘটল এদিন? দেখুন...
CID In Kalighat

ফের কালীঘাটে মমতার পাড়ায় সিআইডি! আধিকারিকরা গেলেন কোথায়? কী ঘটল এদিন? দেখুন বড় খবর

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকায় সিআইডির একটি দল পৌঁছয়

কলকাতা: ফের কালীঘাটে (Kalighat) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায় দেখা গেল সিআইডির (CID) আধিকারিকদের। তবে এবার তদন্তকারীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে না গিয়ে তাঁর এক আত্মীয়ের ফ্ল্যাটে পৌঁছন। ওই আত্মীয়া সম্পর্কে মুখ্যমন্ত্রীর বোন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কেন এবং কোন মামলার তদন্তে সিআইডি সেখানে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ফলে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকায় সিআইডির একটি দল পৌঁছয়। স্থানীয়দের নজর প্রথমে যায় তদন্তকারীদের উপস্থিতির দিকে। তবে তাঁরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে না গিয়ে ২৯/ডি নম্বরের একটি ফ্ল্যাটে প্রবেশ করেন। ফ্ল্যাটে ঢোকার আগে আশপাশের কয়েকজন বাসিন্দার সঙ্গেও কথা বলেন সিআইডি আধিকারিকরা। প্রতিবেশীদের দাবি, ওই বহুতলের দ্বিতীয় তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন থাকেন। তদন্তকারীরা সেখানেই যান এবং কিছুক্ষণ থাকেন। যদিও সিআইডির তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। ফলে তদন্তের উদ্দেশ্য বা সংশ্লিষ্ট মামলার বিষয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে।

আরও পড়ুন: রেড রোড হবে যোগা দিবস, ‘বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়েছে সিআইডি। সম্প্রতি কালীঘাটে মমতার বাড়ি সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসেও তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। সেই মামলায় ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও তাঁর একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেও সিআইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে। ফলে কালীঘাটে তদন্তকারীদের এই নতুন উপস্থিতি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এদিনের ঘটনাটি কোনও পুরানো মামলার সূত্রে, নাকি নতুন কোনও তদন্তের অংশ— সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto