Wednesday, July 1, 2026
HomeScrollকাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন মামলায় চার্জগঠন!
Kankurgachi

কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন মামলায় চার্জগঠন!

১৯ জন অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়েছে

কাঁকুড়গাছি: ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ফল ঘোষণার পর কাঁকুড়গাছিতে (Kakurgachi) বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকার খুনের বহুচর্চিত মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটল। বুধবার বিশেষ সিবিআই (CBI) আদালতে প্রাক্তন বিধায়ক পরেশ পাল, প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ-সহ মোট ১৯ জন অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়েছে। এর ফলে মামলার বিচারপর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পথ প্রশস্ত হল।

অভিজিৎ সরকারের পরিবারের অভিযোগ ছিল, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার সময় তাঁকে নৃশংসভাবে মারধর করে খুন করা হয়। প্রথমে অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

আরও পড়ুন: বিধাননগর হাসপাতালের নাম বদল, চালু হল ‘জননী’ পোর্টাল

পরবর্তীতে কলকাতা হাই কোর্টের নির্দেশে মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর হাতে যায়। তদন্তের পর সিবিআই অতিরিক্ত চার্জশিট দাখিল করে, যেখানে মোট ২০ জন অভিযুক্তের নাম অন্তর্ভুক্ত করা হয়। তদন্ত চলাকালীন কাঁকুড়গাছি থানার তৎকালীন ওসি এবং এক সাব-ইন্সপেক্টরকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের জামিনের শুনানিতে আদালত তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণও করেছিল।

দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার পর বুধবার বিশেষ সিবিআই আদালতে ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। চার্জ গঠনের মাধ্যমে আদালত মামলার বিচার শুরু করার মতো প্রাথমিক ভিত্তি রয়েছে বলে মনে করেছে। তবে এই পর্যায়ে অভিযুক্তদের দোষ প্রমাণিত হয়েছে, এমন নয়। মামলার পূর্ণাঙ্গ বিচার শেষে আদালতের রায়ের ভিত্তিতেই তাঁদের অপরাধ বা নির্দোষিতা নির্ধারিত হবে।

এই মামলাটি ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার অন্যতম আলোচিত মামলা হিসেবে বিবেচিত হয়ে আসছে। চার্জ গঠনের পর এবার সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO