Thursday, July 16, 2026
HomeScrollরোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশে জাল নথির কারবার! বাংলাসহ ১৩ জায়গায় ইডির হানা
Enforcement Directorate

রোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশে জাল নথির কারবার! বাংলাসহ ১৩ জায়গায় ইডির হানা

কোটি টাকার লেনদেনের অভিযোগে তল্লাশি কলকাতা-সহ একাধিক জেলায়

ওয়েব ডেস্ক : রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য জাল ভারতীয় নথি তৈরির অভিযোগে দেশজুড়ে বড়সড় অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ (West Bengal)-সহ দেশের ১৩টি জায়গায় একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদের পাশাপাশি দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানার একাধিক জায়গাতেও চলছে এই অভিযান।

তদন্তকারীদের দাবি, জাল আধার কার্ড, ভোটার পরিচয়পত্র-সহ বিভিন্ন সরকারি নথি তৈরি করে অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে বসবাসের সুযোগ করে দেওয়া হচ্ছিল। সেই চক্রের সঙ্গে জড়িতদের খুঁজতেই এই অভিযান। পাশাপাশি কোটি কোটি টাকার আর্থিক লেনদেনেরও খোঁজ করছে ইডি।

আরও খবর : সোমবার পর্যন্ত স্বস্তি সুমিত রায়ের, কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা হাইকোর্টের

সূত্রের খবর, উত্তরপ্রদেশ পুলিশের এটিএসের মানবপাচার সংক্রান্ত তদন্ত থেকেই এই নেটওয়ার্কের হদিশ মেলে। তদন্তে উঠে আসে, কলকাতার এক ব্যক্তির যোগসূত্র ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় জাল নথি তৈরির একটি বড় চক্র সক্রিয় রয়েছে। সেই এফআইআরের ভিত্তিতেই অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করে ইডি।

সূত্রের খবর, ইডি (ED) তদন্ত শুরু করতেই বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার নাম তদন্তকারীরা পান। সেগুলি বেশিরভাগই বাংলায়। অভিযোগ, স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে জাল নথি তৈরির কাজ চলত বলে বলে মনে করছেন তদন্তকারীরা। বিপুল অঙ্কের লেনদেনের প্রমাণ গোপন করতে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হত বলেও অভিযোগ। গোটা চক্রের আর্থিক লেনদেন, নথি তৈরির পদ্ধতি এবং এর নেপথ্যে থাকা মূলচক্রীদের চিহ্নিত করতেই একাধিক রাজ্যে একযোগে তল্লাশি চালানো হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot