Tuesday, July 21, 2026
HomeScrollবাংলায় করোনার থাবা! কলকাতার দুই হাসপাতালে ভর্তি চারজন
Covid

বাংলায় করোনার থাবা! কলকাতার দুই হাসপাতালে ভর্তি চারজন

এই ঘটনায় উদ্বেগ বেড়েছে

[h_news]

ওয়েব ডেস্ক: রাজ্যে করোনার (Covid) থাবা । কলকাতার (Kolkata) দুটি বেসরকারি হাসপাতালে মোট চারজন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে তিনজন একটি হাসপাতালে এবং একজন কিশোর অন্য একটি হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের দাবি, সকলেরই জ্বর, গলা ব্যথা, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে। এই ঘটনায় উদ্বেগ বেড়েছে।

চিকিৎসকদের মতে,কোভিডের উপসর্গ দেখা দিলেই আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। একইসঙ্গে নিজের ইচ্ছেমতো অ্যান্টিবায়োটিক সেবনের প্রবণতা থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ভাইরাসজনিত সংক্রমণে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়, বরং অযথা ব্যবহারে ভবিষ্যতে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে।

আরও খবর : কমিশন রিপোর্ট পেশের পর বিধানসভায় আসন ছেড়ে অভয়ার মায়ের পাশে শুভেন্দু,

কোভিডের বাড়বাড়ন্তে সতর্ক চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে করোনা (Covid) সন্দেহে আক্রান্তদের আপার রেসপিরেটরি বায়োফায়ার পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে শুধু কোভিড নয়, ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাস-সহ একাধিক ভাইরাসের সংক্রমণ একসঙ্গে শনাক্ত করা সম্ভব। উপসর্গের ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসাও শুরু করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে। শিশু বিশেষজ্ঞদের মতে, বর্ষার এই সময়ে ভাইরাসজনিত সংক্রমণ বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক নয়। তবে করোনা-সহ যে কোনও শ্বাসযন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে দ্রুত পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং অপ্রয়োজনীয় ওষুধ এড়িয়ে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99